Wednesday, March 11, 2026

‘বিশ্বসাথে’ যোগের কথা স্মরণ করে বিশ্বভারতীর শতবর্ষে টুইট মমতার

Date:

Share post:

বিশ্বভারতী(Visva Bharati) শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এদিন সকালে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইটে রবীন্দ্রনাথের গান উদ্ধৃত করে তিনি লিখলেন, ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) চিন্তা ও দর্শনকে সংরক্ষণের কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister)।

১৯১০ সালে কবিগুরুর লেখা গান ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’, গানটিকে উদ্ধৃত করে এদিন টুইটে মমতা লেখেন, ১০০ বছর পূর্ণ হল বিশ্বভারতীর। আদর্শ মানুষ গড়ার পথে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় এক গবেষণার ফসল এই শিক্ষা মন্দির। আমাদের উচিত এই মহান দার্শনিক চিন্তা ও তাঁর দর্শনকে সংরক্ষণ করা।’

আরও পড়ুন:আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকেই, বিশ্বভারতীর অনুষ্ঠানে বললেন মোদি

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক বার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বভারতী। সম্প্রতি বিশ্বভারতী ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার শতবর্ষ উপলক্ষে ভার্চুয়ালি বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোর জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি বলে জানা গিয়েছে। অবশ্য আগামী ২৮ ডিসেম্বর বোলপুর সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

spot_img

Related articles

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...