Monday, May 18, 2026

একুশের ভোটে বামেদের সঙ্গে জোটে সিলমোহর কংগ্রেস হাইকম্যাণ্ডের

Date:

Share post:

২০২১-এ বামেদের সঙ্গে জোট গড়ে বাংলার বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) যাওয়ার প্রস্তুতি আগেই শুরু করেছে প্রদেশ কংগ্রেস (WBPCC)৷

বেশ কয়েকদফা বৈঠকও হয়েছে কংগ্রেস ও বাম নেতাদের৷ আসন ভাগাভাগি, প্রার্থীতালিকা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে৷ এবার সেই জোট প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সিলমোহর দিলো কংগ্রেস হাইকম্যাণ্ড৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Choudhury) বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানিয়েছেন, “কংগ্রেস হাইকম্যান্ড পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বাম দলগুলির সাথে নির্বাচনী জোটকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে৷”

হাইকম্যাণ্ডের সিদ্ধান্ত এতদিন না মেলায় রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়, তাহলে কি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) চাইছেন না কং-বাম জোট হোক ? বিজেপিকে রুখতে কংগ্রেস চেয়ারপার্সন কি চাইছেন বাংলায় জোট হোক কংগ্রেস আর তৃণমূলের ?

আরও পড়ুন:অমর্ত্য সেন নয়, বাংলার অপমান: নাম না করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ মমতার

কট্টর তৃণমূল-বিরোধী অধীর চৌধুরি এ ধরনের জল্পনায় ঠাণ্ডা জল ঢেলে এদিন জানিয়েছেন, “বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস৷ এদিনই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷” প্রদেশ কংগ্রেস সভাপতি সূত্রের খবর, খুব শিগগিরই আসন রফা নিয়ে দু’ পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে৷ একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করার সিদ্ধান্ত অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যস্তরের বাম ও কংগ্রেস নেতারা৷ একসঙ্গেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিলও হচ্ছিলেন তাঁরা৷ এ বার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিলে কংগ্রেস হাইকম্যান্ড৷ প্রসঙ্গত, ২০১৬ সালের রাজ্য বিধানসভা ভোটেও এই দুই দলের রাজ্য নেতারা জোট গঠন করেছিলেন৷

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...