Monday, May 11, 2026

কৃষি ভবনে কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষক সভা

Date:

Share post:

কৃষক আন্দোলন (farmer protest )চলছেই, পাশাপাশি সরকারও (central government) খোলা রাখতে চাইছে সমঝোতার পথ। বৃহস্পতিবার দিনভর নতুন কৃষি বিল (farmers bill) নিয়ে বিক্ষোভ এবং অন্যদিকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর (Central agricultural minister)সঙ্গে কৃষক প্রতিনিধি (farmer group)সভার বৈঠক চলল। সবমিলিয়ে কৃষি বিল নিয়ে সরগরম রাজধানী (New Delhi)রাজনীতি।

বৃহস্পতিবার বিকেলে সাত সদস্যের কৃষক প্রতিনিধি দল কিষান মজদুর সংঘ বাকপাক কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সঙ্গে বৈঠকে বসে। নয়াদিল্লির কৃষি ভবনে এক বৈঠক এই বৈঠকের আয়োজন করা হয়।
এদিন সকালে কৃষি বিল এর বিরুদ্ধে রাজপথে নেমে রাহুল(Rahul Gandhi) গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)সহ কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীরা পুলিশি হেনস্থার মুখে পড়েন।

রাহুল গান্ধী কৃষি বিলের বিরোধিতা করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী এবং গুলাম নবি আজাদকে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু তার আগে রাজপথে মিছিল চলাকালীন জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ মরিয়া হয়ে ওঠে। কংগ্রেস সূত্রের দাবি পূর্বঘোষিত সুচি হওয়া সত্ত্বেও পুলিশ১৪৪ ধারা জারি করে রেখে দেয়। ১৪৪ ধারা ভাঙতে গেলে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে পুলিশ। বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক ও নেতা-নেত্রীকে লক্ষ্য করে পুলিশ লাঠি লাঠিচার্জ করে বলেও দলীয় সূত্রে অভিযোগ জানানো হয়েছে।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে কৃষক সভার সঙ্গে আজকের বৈঠক যদি বাতিল হয় তাহলে ফের তাদের বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হবে। সুতরাং কৃষি বিল নিয়ে মোদি সরকার যে কৃষক আন্দোলনকে লাগামছাড়া হতে দিতে চান না তা পরিষ্কার। বিরোধিতা বা বিদ্রোহ হোক না কেন মধ্যস্থতা বা মিটমাটের পথ খোলা থাকছেই।

আরও পড়ুন- পূর্বস্থলীতে শুভেন্দুর সভার পাল্টা সুজাতার মেগা-শো, দেখুন ফটো ফিচার

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...