Wednesday, May 20, 2026

শীতের আমেজে আনন্দে মেতে উঠুন সন্তোষ মিত্র স্কোয়ারের পাখি উৎসবে

Date:

Share post:

শীতের আমেজে গা ভাসিয়ে এবার কলকাতায় পাখি প্রদর্শনী।  সন্তোষ মিত্র স্কোয়ারের বড় চমক ২১ তম পাখি উৎসব। বৃহস্পতিবার এর উদ্বোধন করলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রদীপ ঘোষ। মহামারির আবহ কাটিয়ে আমজনতা যখন স্বাভাবিক জীবনে ফিরছেন, তখন পাখিদের সঙ্গে সেরা সময় সপরিবারে উপভোগ করার সুযোগ করে দিল এই পাখি উৎসব।এখানে যে পাখি গুলি দেখা যাবে সেগুলি সবই বিদেশী পাখি। লক্ষাধিক টাকা দামের ম্যাকাও পাখি হাতের নাগালে দেখার সুযোগ পাবেন এই উৎসবে। যার এক পিসের দামই কয়েকটি নেই এখানে । টোরাকো পাখি থেকে প্রায় ১৫ ধরনের প্রজাতির আদরের কাকাতুয়াও দেখার সুযোগ মিলবে । আছে মোহন-নীলমোহনের জুটিও। রূপে-রঙে আর আদব-কায়দায় এরা মন ভরিয়ে দেবে সকলেরই।
এই বার্ড শো-এ সবচেয়ে বড় সুবিধা থাকবে, এই পাখি গুলি কোন প্রজাতির, কোথায় জন্ম ইত্যাদি যাবতীয় তথ্য আপনার সামনে তুলে ধরার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা । এরা সকলেই পোষ মানানো তাই একেবারে কাছে এরা ধরা দেবে, বসবে বুকের পাটায়, হৃদয়ের কাছাকাছি। উদ্বোধনের পর প্রদীপ ঘোষ জানিয়েছেন, সন্তোষ মিত্র স্কোয়ার মানেই নতুন চমক। মহামারির আবহে মানুষকে আনন্দ দিতেই এই আয়োজন ।
এই পাখি উৎসবের সভাপতি সজল ঘোষ বলেন , করোনার দমবন্ধ পরিবেশ থেকে মানুষকে স্বস্তি দিতেই এই উদ্যোগ । বিগত ২০বছর ধরে আমরা শীতের মরসুমে এই উৎসব করি। ২১ বছরে করোনা সংক্রমণের জন্য আমরা বেশি সতর্ক । সহ নিয়মবিধি মেনে আয়োজন । এখানে এলে অনাবিল আনন্দে ভাবেন সবাই ।
আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ছোট থেকে বড় সকলকে একটু সামান্য মুক্তির স্বাদ দিতে চাই আমরা।
উল্লেখ্য, এই বার্ড শো দুপুর ৩ টে থেকে রাত ৯ পর্যন্ত চলবে। অল বেঙ্গল বার্ডস লাভার্স অর্গানাইজনের তরফে সন্তোষ মিত্র স্কোয়ারে এবার এই পাখির উৎসবে হাজির হয়েছেন দূর দূরান্তের পক্ষী প্রেমীরা। সবমিলিয়ে এবারও জমজমাট সন্তোষ মিত্র স্কোয়ারের এই পাখি উৎসব।

Related articles

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...