Saturday, May 16, 2026

মাত্র ২১ বছরেই কেরালায় মেয়র হতে চলেছেন সিপিএমের আরিয়া!

Date:

Share post:

বেনজির। মাত্র ২১ বছরের কলেজ পড়ুয়াকে মেয়র পদে বসাচ্ছে সিপিএম (cpm)। নতুন প্রজন্মের মুখকে নেতৃত্বের সামনের সারিতে আনার ক্ষেত্রে এভাবেই উদাহরণ তৈরি করতে চায় কেরালা সিপিএম (Kerala cpm)। সেখানে এবার দেশের কনিষ্ঠতম মেয়র (youngest mayor) নির্বাচিত হতে চলেছেন বছর একুশের কলেজ পড়ুয়া আরিয়া রাজেন্দ্রন। তাঁকে তিরুবনন্তপুরমের (thiruvanantapuram) মেয়র হিসেবে মনোনীত করতে চায় পিনারাই বিজয়নের দল।

সম্প্রতি কেরলে স্থানীয় প্রশাসনের নির্বাচন হয়েছে। মুরাভানমুগল পুরনিগম নির্বাচনে সিপিএম এর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আরিয়া। ইউডিএফ প্রার্থী শ্রীকলাকে ২৮৭২ ভোটে হারিয়ে সদ্য কাউন্সিলর হয়েছেন তিনি। নতুন দায়িত্ব প্রসঙ্গে আরিয়া বলেন, আমি বর্তমানে কাউন্সিলর। দল যদি আমাকে মেয়রের দায়িত্ব দেয়, তা গ্রহণ করব। সূত্রের খবর, সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ নতুন মুখ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিকে এই পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তখনই উঠে আসে আরিয়া রাজেন্দ্রনের নাম।

ভাবী মেয়র আরিয়া এখনও ছাত্রী। তিনি তিরুবনন্তপুরমের এলবিএস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছেন। কলেজে সক্রিয়ভাবে বাম রাজনীতির সঙ্গে যুক্ত। এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য। বর্তমানে সিপিএমের শিশু শাখা বালসঙ্ঘম-এর সভাপতি পদেও আছেন তিনি।

আরও পড়ুন- বিজেপির অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল!

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...