Thursday, June 4, 2026

জম্মু-কাশ্মীরের প্রতিটি পরিবারকে ৫ লাখের স্বাস্থ্যবিমা:নরেন্দ্র মোদি

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir)প্রতিটি পরিবার এখন থেকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা (health insurance)পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(prime minister Narendra Modi) শনিবার এই জন্ প্রকল্পের সূচনা করেন।

এই প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন এর ফলে জম্মু-কাশ্মীরের ১ কোটি ৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Central home minister Amit Shah) প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জম্মু-কাশ্মীরের মানুষের জন্য এর আগে কেউ এত ভাল স্বাস্থ্য বিমা করেনি। তিনি আরো বলেন আজ থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য প্রকল্প জম্মু-কাশ্মীরের মানুষের জীবনধারা বদলে দেবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ২০১৯ এর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করার পর থেকে উপত্যকায় অনেক পরিবর্তন এসেছে। জম্মু কাশ্মীর এখন উন্নয়নের পথে।

কাশ্মীরের জনসংখ্যা ১ কোটি ৩০ লক্ষ । প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা অনুযায়ী জম্মু-কাশ্মীরের ৩০ লক্ষ মানুষ এতদিন স্বাস্থ্যবিমা পাচ্ছিলেন । আর এখন বাকি ১ কোটি মানুষকেও স্বাস্থ্য বিমার আওতায় যুক্ত করলেন প্রধানমন্ত্রী মোদি। ফলে এখন থেকে জম্মু-কাশ্মীরের প্রতিটি বাসিন্দা সরকারি সুবিধা ভোগ করতে পারবেন।

আরো পড়ুন-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখ খোলায় এই যাতনা: অমর্ত্য সেন

 

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...