Saturday, May 16, 2026

বাংলায় তৃণমূল সরকার হ্যাট্রিক করবে, শুধু সময়ের অপেক্ষা: চন্দ্রিমা ভট্টাচার্য

Date:

Share post:

দলীয় সভা থেকে বিজেপি তথা প্রধানমন্ত্রীকে(Narendra Modi) তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattachariya)। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে চন্দ্রিমা বলেন, “কখনো রবীন্দ্রনাথের(Rabindranath Tagore) মত দাঁড়ি রেখে, কখনো প্রফুল্লচন্দ্রের (Prafulla Chandra Ray) মত সেজে কি বাংলার মানুষের মন জয় করা যায় ? বাংলার মানুষ অত বোকা নয়। “


উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় সভায় বক্তব্য রাখতে এসে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘দেশের মানুষকে একের পর এক মিথ্যা কথা বলছেন তিনি। বিভিন্ন বিষয়ে ভার্চুয়াল মিটিং করার সময় আছে ওনার। কিন্তু দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলার সময় নেই’। এদিনের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে চন্দ্রিমা আরও বলেন, “বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় আছন। তাই মানুষকে ভূল বুঝিয়ে, মিথ্যা কথা বলে বাংলার ক্ষমতা দখল করা সম্ভব নয়। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হ্যাট্রিক করবে, শুধু সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন- দ্বাদশের পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...