Monday, May 11, 2026

কৃষি আইনের প্রতিবাদে মোদি-শাহের গুজরাটেই দলে দলে বিজেপি ছাড়ছেন কৃষকরা

Date:

Share post:

নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করেই চলেছেন প্রধানমন্ত্রী মোদি ( PM Modi)। ওদিকে তাঁর রাজ্যের কৃষকরাই এই ইস্যুতে ছিন্ন করছেন বিজেপির সঙ্গে সম্পর্ক ৷

সর্বশেষ ভাষণে কৃষকদের ‘ভুল’ বোঝানোর অভিযোগ করেছেন মোদি। আর তার পরই মোদি-শাহের (Modi- Shah) রাজ্য গুজরাটে বিপাকে বিজেপি (BJP)। গুজরাটের বারুচে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২০০ কৃষক। নয়া কৃষি আইনের প্রতিবাদেই পদ্ম ছেড়ে ‘হাত’ ধরেছেন বলে জানিয়েছেন এই বিজেপি-ত্যাগীরা।বারুচ কংগ্রেস সভাপতি পরিমলসিং রানার নেতৃত্বে এঁরা হাত শিবিরে যোগ দেন। তাঁর কথায়, “যে কৃষকরা কংগ্রেসে যোগ দিয়েছেন, তারা বলেছেন আর বিজেপিকে গুরুত্ব দেবে না এবং তাঁদের এলাকায় কোনও উন্নয়ন কাজ হয়নি। আসন্ন স্থানীয় নির্বাচনে সবাই একযোগে কংগ্রেসকে শক্তিশালী করে লড়বো।”
বিজেপির পক্ষে আরও উদ্বেগের কংগ্রেসে যারা যোগ দিয়েছেন, তাদের ৭০ শতাংশেরও বেশি পাতিদার সম্প্রদায়ের। কংগ্রেস বলেছে, আপরেইলি, সামলোদ, দাভালি, ভারথানা, কবিতা, নন্দ, পিপালিয়া, কেরিলা ও উমরাও গ্রামের পাতিদাররা বিজেপি ছেড়েছেন। এছাড়ও রয়েছে আদিবাসী সম্প্রদায়েরও বেশ কয়েকজন। আপরেইলি পঞ্চায়েত প্রধান মহেশ প্যাটেল বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দিয়েই বলেছেন, “আমি ৩৫ বছর বিজেপির সঙ্গে জড়িত। কিন্তু, নয়া কৃষি আইনের বিরোধী। তাই কংগ্রেসে যোগ দিলাম।’ বিজেপির বারুচ সভাপতি মারুতিসিং আটোদারিয়ার বক্তব্য, “দলের সম্পাদকের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলবো।’

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...