Thursday, May 14, 2026

দেবজিতের তত্ত্বাবধানে শোভন বিজেপির কলকাতার পর্যবেক্ষক, সহকারী বৈশাখী

Date:

Share post:

এবার কী সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নামছেন শোভন চট্টোপাধ্যায় (Shovon Chatterjee)? পরিস্থিতি সেদিকেরই নির্দেশ করছে। রবিবার চিকিৎসকদের সঙ্গে চায়ে পে চর্চার শেষে রাজ্য সভপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানালেন, শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা এবং দমদম সহ সাতটি লোকসভার সাংগঠনিক পর্যবেক্ষক ( Observer) করা হয়েছে। শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) সহ পর্যবেক্ষক ( Deputy observer) এবং দেবজিৎ সরকার (Debjit Sarkar) হয়েছেন আহ্বায়ক (convener)। উল্লেখ্য ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এই প্রথম প্রকাশিত হয়েছিল দেবজিতের তত্ত্বাবধানে গেরুয়া রাজনীতিতে নামছেন শোভন চট্টোপাধ্যায়। সেই খবরই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হল।

আরও পড়ুন : First Ever: ও উপসর্গহীন বেইমান, শুভেন্দুকে ধুয়ে দিয়ে বললেন অভিষেক

প্রশ্ন হলো এবার কী রাস্তায় নামবেন শোভন-বৈশাখী? বিজেপি মহলে খবর, এবার শোভনকে প্রকাশ্যে গেরুয়া ঝান্ডা নিয়ে রাস্তায় নামতেই হবে। তার কারণ, এটাই শেষ সুযোগ। এবার কোনওরকম মান-অভিমান করে বসে থাকলে শোভন-বৈশাখী জুটি বাতিলের খাতায় চলে যাবে। কোনওরকম দর-দস্তুর করা যাবে না। অন্যদিকে শোভনও ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছেন, তিনি নামবেন। বিশেষত এই দৌত্যের পিছনে ছিলেন দলের সাংগঠনিক যুগ্ম সম্পাদক অমিতাভ চক্রবর্তী (Amitava Chakrabarty) ও কেদ্রীয় নেতা শিব প্রকাশ (shib Prakash)।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...