Friday, May 15, 2026

মোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের

Date:

Share post:

প্রধানমন্ত্রী (prime minister)নরেন্দ্র মোদির(Narendra Modi) ‘মন কি বাত’ (man ki baat)অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা(farmer protest)। কৃষি আইনের বিরোধিতা করে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন কৃষকরা।

ভারতীয় কিষান ইউনিয়নের নেতা জগজিৎ সিংহ ডালেওয়ালা বলেন, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন থালা বাজানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। তাঁর কথায় করোনা (Corona pandemic)অতিমারির সময় জনতা কার্ফুতে থালা বাজানোর আহ্বান জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। তাই আমরাও এমন সিদ্ধান্ত নিয়েছিলাম।

যদিও থালা বাজিয়ে কৃষকদের প্রতিবাদে এই প্রথম নয়। এর আগে শুক্রবার কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ভাষণ চলাকালীন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা। সেদিনও প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন থালা-ঘন্টা বাজিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন কৃষকরা। ব্যতিক্রম ঘটল না রবিবারও।

আরও পড়ুন- ৪ মাসে বিজেপির সঙ্গ ছাড়ল ৪ সঙ্গী, ৬ বছরে এনডিএ ত্যাগী দলের সংখ্যা মোট ১৯

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...