Thursday, May 14, 2026

দেশের প্রথম চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনা অতিমারীর (corona pandemic) মধ্যেই কার্যত ইতিহাস গড়ল ভারত। সোমবার ভিডিও কনফারেন্সের (Video conference) মাধ্যমে দেশের প্রথম চালকবিহীন মেট্রোরেলের (Automatic metrorail)  সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi)। চালকবিহীন অর্থাৎ এই মেট্রো পুরোপুরি অটোমেটিক। এর ফলে বিশ্বের মেট্রো নেটওয়ার্কের এলিট গ্রুপের (Elite group of Metro)মধ্যে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ (Delhi metro Rail) ঢুকে পড়ল।

সোমবার সকালে নয়াদিল্লির ম্যাজেন্টা লাইনে (majenta line) এই পরিষেবার সূচনা করেন মোদি। ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই ঘটনা প্রমাণ করে কীভাবে দ্রুত গতিতে ভারত একটি আধুনিক ও স্মার্ট জীবন-যাপনের দিকে এগিয়ে চলেছে।

শুধু চালকবিহীনই নয়, মেট্রো এখন আরও স্মার্ট। খুব শীঘ্রই দিল্লি মেট্রোয় চালু হতে চলেছে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC)। যে কার্ডের সাহায্যে সবকটি মেট্রোয় চড়া যাবে। শুধু মেট্রো চড়াই নয় এই কার্ড ‘এক দেশ এক কার্ড ‘ (one nation one card)এই নীতিতে তৈরি করা হয়েছে । এই কার্ডের সাহায্যে বাসের ভাড়া, পার্কিং চার্জ, যেকোনো প্রয়োজনীয় জিনিস কেনা সব কাজই সারা যাবে। প্রধানমন্ত্রী এদিন বলেন, কয়েক বছর আগেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর খুব একটা জোর দেওয়া হত না। এখন আমরা দেশজুড়ে প্রযুক্তির উন্নয়নের সুফল ভোগ করছি।

আরো পড়ুন-আজ থেকে পরীক্ষামূলক করোনা টিকার প্রয়োগ শুরু

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...