Wednesday, June 24, 2026

কয়লা পাচারকাণ্ড: দুবাই থেকে সিবিআই-কে মেইল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর, কিন্তু কেন?

Date:

Share post:

কয়লা ও গরু, এই দুই পাচারকাণ্ডের জাল ক্রমশ গুটিয়ে আনতে তৎপর সিবিআই (CBI)। কয়লা পাচারকাণ্ডে ব্যবসায়ী গণেশ বাগোড়িয়াকে (Ganesh Bagoria) আজ, সোমবার তলব করে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যার জবাবে দুবাই (Dubai) থেকে মেইল (Mail)-এ উত্তর দিয়েছেন গণেশ বাগোড়িয়া। মেইল-এ গণেশ বাগোড়িয়া কোনও মেডিক্যাল ডকুমেন্ট ছাড়াই লিখেছেন, দুবাইয়ে তিনি চিকিৎসাধীন। তাই সিবিআই তাঁর মেইলে সন্তুষ্ট নয় বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা (Lala) ঘনিষ্ঠ গণেশ বাগোড়িয়ার বাঙুর অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। লালার ১০ জনের কোর টিমের মধ্যে অন্যতম এই গণেশ বাগেরিয়া। আয়কর বিভাগের হানার পর দুবাই “পালিয়ে” যান গণেশ বাগোড়িয়া।

এদিকে গরু পাচারকাণ্ডের (Cattle Smuggling) জাল গুটিয়ে আনতেও তৎপর সিবিআই। তদন্তে নেমে এবার দুই পুলিশকর্মীকে জেরা করলেন সিবিআই আধিকারিকরা। এই প্রথম রাজ্য পুলিশের নাম জড়ালো পাচারকাণ্ডে। জানা গিয়েছে, এই দুই পুলিশের লোক কোনও শীর্ষ আধিকারিক নন। এবং বর্তমানে তাঁরা দু’জনেই মালদা জেলায় পোস্টিং।

আরও পড়ুন:মমতার ছাতার তলায় বিরোধীদের একত্রিত হওয়া উচিত : পার্থ, প্রতিক্রিয়া দিল BJP-CPIM

প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে আগেই মূলপান্ডা এনামুল হক (Enamul Haque) আত্মসমর্পণ করে। এছাড়া সিবিআই গ্রেফতার করে অন্যতম অভিযুক্ত বিএসএফ (BSF) কম্যান্ড্যান্ট সতীশ কুমারকেও (Satish Kumar)। পরে অবশ্য শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আসানসোল সিবিআই আদালত।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...