Wednesday, May 13, 2026

অযোধ্যা পাহাড় থেকে পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৪, আশঙ্কাজনক ৫

Date:

Share post:

পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড় থেকে পিকনিক (Picnic) করে ফেরার পথে বাঁকুড়ার (Bankura) ছাতনার ভগবানপুর ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনার (Accident) বলি ৪ জন। আশঙ্কাজনক আরও ৫ জন। আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থায়ও সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতরা প্রত্যেকেই বাঁকুড়া সদর থানার বেলিয়া গ্রামের বাসিন্দা ও তাঁরা পুরুলিয়া। শিশু ও মহিলা-সহ মোট ৯ জন ছিলেন মারুতি ভ্যানে। উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রলার। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। দুমড়ে মুছড়ে যায় ট্রলার। পাল্টি খেয়ে রাস্তার ধারে খালে পড়ে যায় মারুতি ভ্যানটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার করে স্থানীয়রাই দ্রুত হাসপাতালে পাঠান। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘাতক ট্রলারের চালক ও খালাসি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...