Thursday, March 5, 2026

বিজেপির কর্মসূচিতে কর্মীদের ওপর হামলা, জখম ১০

Date:

Share post:

ফের বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ। উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘি। জখম ১০ জন।

বিজেপির অভিযোগ, সাগরদীঘির বালিয়াতে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই সভায় যোগ দিতে যাওয়ার সময় প্রায় তিরিশ জন দুষ্কৃতী বিজেপি কর্মী সমর্থকদের ওপরে হামলা চালায়। তাতে ব্যাপকভাবে জখম হয় ১০ জন।

বিজেপির দাবি, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। আহতদের উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে (Murshidabad Sagardighi Super Speciality Hospital) ভর্তি করা হয়। সাগরদীঘি দু- নম্বর মন্ডলের যুব সভাপতি ভবানী প্রসাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন-বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল রাজ্য, খুশি আশ্রমিকরা

spot_img

Related articles

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...

‘এই ধরনের গান আর নয়’, সাফ জানালেন শ্রেয়া

ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না— স্পষ্ট জানিয়ে দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এক...

রাজ্যের বকেয়া ২ লক্ষ কোটি: শ্বেতপত্র নেই, তবু ভিডিও-তে ৬ লক্ষ কোটি দেওয়ার প্রচার বিজেপির

গত পাঁচ বছরে কেন্দ্রের সরকার রাজ্যের বরাদ্দ কত দিয়েছে? বাংলার পথ থেকে লোকসভা পর্যন্ত বারবার বিজেপির কেন্দ্রের সরকারকে...