Friday, June 19, 2026

করোনার অতি সংক্রামক স্ট্রেন মিলল ৬ ভারতীয়র শরীরে

Date:

Share post:

আশঙ্কা বাড়িয়ে ব্রিটেন (UK) ফেরত ৬ ভারতীয়র শরীরে মিলেছে অতি সংক্রামক (infectious) করোনাভাইরাসের (coronavirus) নতুন স্ট্রেন (new strain)। তাঁদের মধ্যে ৩ জন বেঙ্গালুরুর নিমহানসে, ২ জন হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যানড মলিকিউলার বায়োলজি(সিসিএমবি) ও ১ জন এনআইভি পুণেতে চিকি‍ৎসাধীন। অসুস্থদের শরীরে মারণ ভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত হওয়ার পর ৬ জনকেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। অন্য করোনা আক্রান্তদের সঙ্গে এঁদের যাতে কোনওরকম সংযোগ না হয়, তার সতর্কতামূলক ব্যবস্থাও করা হয়েছে।

ব্রিটেনে নতুন প্রজাতির করোনাভাইরাসের খোঁজ মেলার পর গোটা বিশ্বেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এতদিন যে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছিল তার চেয়ে নয়া প্রজাতির ভাইরাস প্রায় ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়া স্ট্রেন মোকাবিলায় বর্ষশেষে ফের লকডাউনের পথে হাঁটতে হচ্ছে প্রশাসনকে। ব্রিটেনে সনাক্ত হওয়া করোনার নয়া প্রজাতির হদিশ মিলেছে ইউরোপের আরও ৮ দেশে। ফলে বহু দেশ ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে।

নতুন প্রজাতির অতি সংক্রামক এই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ব্রিটেন থেকে বিমান পরিষেবা বন্ধ রেখেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যদিও সেই বিমান পরিষেবা বন্ধের আগেই ব্রিটেন থেকে গত এক মাসে ৩৩ হাজারের মতো যাত্রী নেমেছেন দেশের বিভিন্ন বিমানবন্দরে। তাদের মধ্যে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জনের শরীরে মিলেছে নয়া প্রজাতির ভাইরাস। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাযথ নজরদারি চালাচ্ছে।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...