Thursday, May 14, 2026

মার্চের মধ্যে ১০ কোটি ‘কোভিশিল্ড’ উৎপাদনে সক্ষম হবে সেরাম : পুনাওয়ালা

Date:

Share post:

পাঁচ কোটি ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের (Vaccine) বেশির ভাগটাই প্রথমে পাবে ভারত। এমনটাই জানিয়েছেন সেরামের কর্তা আদার পুনাওয়ালা। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি ভ্যাকসিন এই ভ্যাকসিন। ভারতে ওই ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of india)।

সেরামের চিফ এগ্‌জিকিউটিভ অফিসার আদার পুনাওয়ালা (CEO Adar poonawalla) জানিয়েছেন, “অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডের ৫ কোটি ডোজের বেশির ভাগটাই ভারতকে দেওয়া হবে, প্রথম মাসের জন্য।”

পুনাওয়ালার দাবি, ডিসেম্বর-জানুয়ারিতে ‘কোভিশিল্ড’-কে গ্রিন সিগন্যাল দিতে পারে ভারত (India) সরকার। অন্যান্য দেশে এই ভ্যাকসিন রফতানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র অনুমোদন প্রয়োজন। ভারতই ওই ভ্যাকসিনের বেশির ভাগ ডোজ পাবে বলে জানিয়েছেন সেরামের সিইও।

বিশ্বের মোট ১৭২টি দেশ করোনার ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে মিলিত হয়ে ‘কোভ্যাক্স’ নামে একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে টিকা সরবরাহ করার বিষয়টি আরও সহজেই হবে বলে মনে করা হচ্ছে। আদার পুনাওয়ালা বলেন, “অন্যান্য কোভ্যাক্স দেশের সঙ্গে চুক্তি রয়েছে আমাদের। তবে হু-র অনুমোদন এবং লাইসেন্স না পেলে অন্য দেশে ভ্যাকসিন রফতানি করা যাবে না। সুতরাং ভারতই প্রথম কোভিশিল্ড ভ্যাকসিন পাবে।’’

ইতিমধ্যেই ৪ থেকে ৫ কোটি ‘কোভিশিল্ড’ প্রস্তুত করে ফেলেছে পুনাওয়ালার সংস্থা। আদার জানিয়েছেন,”২০২১-এর মার্চের মধ্যে এই ভ্যাকসিনের উৎপাদন বাড়িয়ে ১০ কোটি করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এবং আগামী জুলাইয়ের মধ্যে আরও ৩০ কোটি ‘কোভিশিল্ড’ উৎপাদনে সক্ষম হবে সেরাম।

পুনাওয়ালার কথায়, “আগামী কয়েক দিনের মধ্যে ভারতে টিকার অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি। তার পর ওই টিকা কত পরিমাণ প্রয়োজন এবং কত দ্রুত তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যাবে, তা ভারত সরকারের উপরেই নির্ভর করছে।”

আরও পড়ুন-টিআরপি বাড়াতে BARC কর্তাকে বিপুল টাকা ঘুষ অর্ণবের, বিস্ফোরক মুম্বই পুলিশ

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...