Saturday, June 13, 2026

তৃণমূল ছেড়ে কংগ্রেসে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী?

Date:

Share post:

ফের দল বদলের জল্পনা!

কংগ্রেস নেতা (Congress) অধীররঞ্জন চৌধুরীর (Adhir Rajan Chowdhury) সঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqullah Chowdhury) পোস্টার পড়ল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। যা সিদ্দিকুল্লার বিধানসভা কেন্দ্র। এই পোস্টার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সোমবার সকালে মঙ্গলকোটের নতুনহাটে কৃষিমান্ডির গেটের পাশে এই দেখা গিয়েছে একটি পোস্টার। তাতে সিদ্দিকুল্লার সঙ্গে ছবি রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ছবি। তাতে পরিষ্কার লেখা রয়েছে,”আমরা দুই দাদার অনুগামী। অধীর চৌধুরী ও সিদ্দিকুল্লা চৌধুরীকে (Siddiqullah Chowdhury) আমরা এক সঙ্গে দেখতে চাই।” পোস্টারের উপর জাতীয় কংগ্রেসের প্রতীক হাতের চিহ্ন রয়েছে। আর এই পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। তবে এই জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ সিদ্দিকুল্লা চৌধুরীই।

পশিচমবঙ্গের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, “আমি জানি এটা কারা করতে পারে। তবে কারও নাম নিচ্ছি না। এটা আমাকে একটু চমকানোর চেষ্টা। এটা যারা করেছে তারা নিজেদের আখের গোছাতে চায়।” রাজনৈতিক মহলের মতে, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নাম না করলেও তার ঈঙ্গিত কিন্তু নিজের দলের একাংশের দিকেই।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরী বহুবার সংঘাতে জড়িয়েছেন। তা নিয়ে রাজনৈতিক মহলেও কম গুঞ্জন হয়নি। সিদ্দিকুল্লা অনুব্রতর বিরুদ্ধে প্রকাশ্যে একাধিকবার মুখ খুলেছেন। তার জেরেই কি এই পোস্টার? তা স্পষ্ট নয়।

আরও পড়ুন-“আমার সোনা দিদি আমরা তোমায় ছেড়ে দেব না,” বাসুদেব বাউলের গানে মাতল তৃণমূল নেত্রীর সভা

Related articles

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...