Saturday, March 14, 2026

পার্টি সেরে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর হাতে শ্লীলতাহানির শিকার তরুণী

Date:

Share post:

জন্মদিনের পার্টি সেরে রাতে বাড়ি ফিরছিলেন বন্ধুদের সঙ্গে। অভিযোগ, একই সঙ্গে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে নিজের দুই বন্ধু শ্লীলতাহানি করে বছর একুশের ওই তরুণীকে। গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতায়।

জানা গিয়েছে, মহেশতলার বাসিন্দা ওই তরুণী যাদবপুরের বিক্রমগড় থেকে পার্টি সেরে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল দুই বন্ধু। তাদের সঙ্গে আরও এক তরুণী ছিলেন। তখনই ঘটে শ্লীলতাহানির ঘটনা। রাতেই দুই বন্ধুর বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিক্রমগড়ে যে মহিলার বাড়িতে পার্টি হয়েছিল, তাঁর বাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। যদিও বেপাত্তা ওই মহিলা। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তরুণীর বয়ান অনুযায়ী, সার্দান অ্যাভিনিউ এবং শরৎ বোস অ্যাভিনিউ-এ গাড়িটি ঘোরাঘুরি করতে থাকে। এবং অন্য বান্ধবীর সামনেই ওই দুই বন্ধু তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তরুণী অস্বস্তিবোধ করলে ভবানীপুর থানার সামনে নেমে যান। ফোন করেন অন্য এক বন্ধুকে। এরপর দু-জনে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন গাড়িতে থাকা দুই বন্ধুর বিরুদ্ধে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...