Friday, June 26, 2026

‘তেজস্বী মুখ্যমন্ত্রী হোক, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করব’, নীতীশকে RJD-র প্রস্তাব

Date:

Share post:

বিহার নির্বাচনের পর বিজেপি(BJP) ও জেডিইউ-র(JDU) সম্পর্ককে কেন্দ্র করে শুরু থেকেই জল্পনা চলছিল। সম্প্রতি অরুণাচল প্রদেশের(Arunachal Pradesh) ৬ জেডিইউ বিধায়ক বিজেপিতে যোগ দিতেই সেই জল্পনা আরও বাড়ে। এত পরিস্থিতির দিকে নজর দেখি এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে(Nitish Kumar) নয়া প্রস্তাব পেশ করল আরজেডি নেতৃত্ব। জানিয়ে দেওয়া হলো দেশের আগামী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশ কুমারকে সমর্থন করবে আরজেডি। সে ক্ষেত্রে বিহারের মুখ্যমন্ত্রী(Bihar Chief minister) পদ তেজস্বী যাদবকে(Tejaswi Yadav) ছেড়ে দিতে হবে নীতীশকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার জেডিইউকে এমন প্রস্তাব দিয়েছেন বিহার বিধানসভার প্রাক্তন স্পিকার তথা বর্ষিয়ান আরজেডি নেতা উদয়নারায়ন চৌধুরী। তিনি জানান নীতীশ কুমারের উচিত এবার জাতীয় রাজনীতির দিকে ফোকাস করা। একই সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী করে দেওয়া উচিত তেজস্বী যাদব কে। ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমরা নীতীশকে সমর্থন করবো। যদিও আরজেডির এই প্রস্তাব সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে জেডিইউর তরফে। জেডইউ মুখপাত্র রাজীব রঞ্জন রীতিমতো তোপ দেগে এ প্রসঙ্গে বলেন, তেজস্বীর ক্ষমতার লোভ যে কতখানি তা স্পষ্ট হয়ে গিয়েছে এই প্রস্তাবে। তবে দল এই ধরনের ফাঁদে কোনওভাবেই পা দেবে না। আগামী পাঁচ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন নীতীশই।

আরও পড়ুন:করোনার নয়া স্ট্রেন, আরও বাড়ল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা স্থগিতের সময়সীমা

তবে আরজেডির প্রস্তাবে পা না দিলেও অরুণাচলের ঘটনা জেডিইউ যে ভালোভাবে নিচ্ছে না তা বেশ স্পষ্ট। একইসঙ্গে বিজেপি ও জেডিইউ-র মধ্যে সমস্যা যে ক্রমাগত বেড়ে চলেছে সেটাও স্পষ্ট হয়েছে সাম্প্রতিক নানা ঘটনা।অরুণাচলের ঘটনায় নীতীশের দলের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, ‘আমরা কাউকে পিছন থেকে ছুরি মারি না এবং সেটা করতেও দেই না।’ শুধু তাই না, নাম না করেই বিজেপিকে সতর্ক করে আরও জানানো হয়েছে, জেডিইউ কখনও জোট সঙ্গীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...