Thursday, June 4, 2026

অচেনা নম্বরের ভিডিও কল আসছে, সাবধান থাকুন বলছে পুলিশ

Date:

Share post:

মাঝরাতে যদি অচেনা নম্বর থেকে হোয়াটস অ্যাপে(WhatsApp) ভিডিও কল(video call) আসে তবে সতর্ক হোন। হতেই পারে আপনি কোনও বড় চক্রের শিকার হতে পারেন নিজের অজান্তেই। অন্তত এমনটাই বলছে কোচবিহার পুলিশ। সম্প্রতি কোচবিহার পুলিশের(Coochbihar police) কাছে এমন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে।

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে যেই অপরিচিত নম্বর গুলি থেকে এইধরনের ফোন আসছে সেই নম্বর গুলি ট্র্যাক করে জানা গেছে সব নম্বর গুলি রাজ্যের বাইরের। পাঞ্জাব(Punjab) বা হরিয়ানার(Haryana) নম্বর থেকে ভিডিও কল করা হচ্ছে। মুল টার্গেট মেয়েরাই।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানিয়েছেন, একটি চক্র কাজ করছে এর পেছনে। নম্বর গুলির টাওয়ার লোকেশন রাজ্যের বাইরের।অচেনা কোনো ভিডিও কল রিসিভ করা উচিত না। এব্যাপারে সচেতনতা মুলক প্রচার করা হচ্ছে। পুলিশ বলছে অচেনা নম্বর থেকে ভিডিও কল আসার পর কেটে দিলেও বারংবার ফোন আসছে। বিরক্ত হয়ে বা অসাবধানতায় সেই ভিডিও কল যদি রিসিভ হয় তবে এটা অপরিচিত কোনো নম্বর বুঝে ওঠার আগেই স্ক্রিনশট তুলে কোনো অশ্লীল ছবির সাথে জুড়ে দিয়ে ব্ল্যাক মেইল করে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুন:নতুন স্ট্রেন নিয়ে সর্তকতা, ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ভারত-ব্রিটেন বিমান

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন এব্যাপারে সাধারন মানুষকে আরও সচেতন হতে হবে। অপরিচিত কোনো নম্বর থেকে ভিডিও কল এলে তা কোনোভাবেই রিসিভ করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...