Sunday, March 15, 2026

সাংসদ হিসেবেই সিএএ-র দাবি: মুকুলের পাশে বসে বললেন শান্তনু

Date:

Share post:

সিএএ (CAA) দ্রুত লাগু করার দাবি জানিয়ে “দলে আছি” বলেই বার্তা দিলেন বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। গত কয়েকদিনে তাঁর দল বিজেপি ছাড়ার বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। কারণ সিএএ ইস্যুতে তাঁর অবস্থান স্পষ্ট করেন শান্তনু। যেটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যায়। এই পরিস্থিতিতে বুধবার দলীয় সাংসদকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। সেখানে রাজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়ান মুকুল। এরপরে তিনি বলেন, শান্তনুর বক্তব্য নিয়ে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে (News Media) যে খবর ছড়িয়েছে, সে বিষয়ে স্পষ্ট করবেন।

এরপর শান্তনু ঠাকুর বলেন, সিএএ ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে লাগু করার দাবি জানিয়েছেন। তবে সেটা দলে থেকেই। “সাংসদ হিসেবে কেন্দ্রের কাছেই দাবি করেছি”, বললেন শান্তনু। নাম না করে তিনি বলেন যে দল সিএএ-র বিরুদ্ধে মতামত দিচ্ছে যাওয়ার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন:বৈঠকে বসার আগেই আলোচনার বিষয় কেন্দ্রকে জানিয়ে দিলেন কৃষকরা

সিএএ নিয়ে রাজনীতি করছে তৃণমূল- বেসুরো শান্তনুকে পাশে বসিয়ে এই অভিযোগ করেন মুকুল রায়। তবে দলবদলে জল্পনা উড়িয়ে দেন শান্তনু।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...