Monday, April 13, 2026

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ

Date:

Share post:

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ। কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যার ক্রয়মূল্য ১৬৮ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। চাল সাপ্লাই করবে বীরভূমের এমএসপিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

প্রতি মেট্রিকটন চালের দাম ৩৯৭.৭১ মার্কিন ডলার।
আর প্রতিকেজি চালের মূল্য বাংলাদেশি টাকায় ভ্যাট ছাড়া ৩৩.৭২ টাকা।

এর আগে গত ৩ ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে জন্য ৫০ হাজার করে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। তখন প্রতি কেজি চালের দাম ধরা হয়েছিল ৩৪ টাকা ২৮ পয়সা ও ৩৫ টাকা ২৭ পয়সা। আর প্রতি টনে ক্রয়মূল্যে যথাক্রমে ৪০৪.৩৫ ও ৪১৬ মার্কিন ডলার। এছাড়া সুপারিশ করা দরদাতা হচ্ছে ভারতের মুম্বাইয়ের এমএস রিকা গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড ও পশ্চিমবঙ্গের বীরভূমের এমএসপিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন- গেরুয়া শিবিরে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই শাহিনবাগের “বন্দুকবাজ”-কে তাড়ালো বিজেপি

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...