Saturday, June 27, 2026

নয়া চমক, ২৪ঘন্টার মধ্যে ই-পেমেন্টে দেওয়া  যাবে রেলের টিকিট বুকিংয়ের টাকা!

Date:

Share post:

বছর শেষের দিনেই নয়া চমক ভারতীয় রেলে (Indian railways)। যাত্রী পরিষেবায় আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে রেলের টিকিট বুকিং আরও সহজ করে দেওয়া হল। খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই পরিষেবার সূচনা করলেন। আজ থেকে ২৪ঘন্টার মধ্যে ই-পেমেন্টের মাধ্যমে মেটানো যাবে রেলের টিকিট বুকিংয়ের টাকা।
এরই পাশাপাশি,এক মিনিটে ৫০০ টিকিটের পরিবর্তে ১০ হাজার টিকিট বুকিংয়ের সুযোগ পাবেন যাত্রীরা। আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু হল আজ থেকে। এই ওয়েবসাইট উদ্বোধন করেন রেলমন্ত্রী।ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি আইআরসিটিসি-র ওয়েবসাইট আপগ্রেড হবে তত অনলাইন টিকিট পরিষেবা সহ ভারতীয় রেলের যাবতীয় অনলাইন পরিষেবা উন্নত ও দ্রুততর হবে। এই পরিষেবায় সহমত পোষণ করেছেন রেলওয়ে বোর্ড, IRCTC, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের আধিকারিকরা।
নতুন বছরে কী কী সুবিধা পেতে চলেছেন দেখে নিন এক ঝলকে। এক মিনিটে ১০ হাজার টিকিট বুক করতে পারবেন । টিকিট বুকিং সংক্রান্ত কোনও সমস্যার উত্তর দিতে সেখানে যাত্রী পরিষেবা ২৪ ঘণ্টার জন্য থাকবে দিশা চ্যাটবট। ইউজাররা সেখানে নিজেদের প্রশ্ন রাখতে পারবেন। একই সঙ্গে পে লেটার সিস্টেমের সুবিধা দিতেও তৈরি ভারতীয় রেল। যার অর্থ, এখন টিকিট বুক করুন পরে মূল্য চুকিয়ে দেবেন।
বিষয়টি খোলসা করে বললেই বুঝতে পারবেন ।
হয়তো এই মুহূর্তে টিকিট কাটা জরুরি। কিন্তু কাছে প্রয়োজনীয় টাকা নেই। তবে তাতে চিন্তারও কোনও কারণ নেই। কেটে ফেলুন টিকিট। এর পরে টিকিট হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে অথবা ২৪ ঘণ্টার মধ্যে ই-পেমেন্ট করে দিতে হবে। তাই টাকা নেই বলে টিকিট কাটতে আর কোনও অসুবিধা হবে না ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...