Thursday, May 14, 2026

আস্থা ভোটের দাবি জানাল বাম-কংগ্রেস

Date:

Share post:

পরপর দলবদল, এবং তৃণমূল( tmc) ছেড়ে অন্য দলে বিধায়করা যাওয়ার কারণে আস্থা ভোট চাইল বাম -কংগ্রেস। বৃহস্পতিবার বিধানসভায় যৌথ সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানালেন সুজন চক্রবর্তী (  sujan chakraborty)  ও আব্দুল মান্নান (  abdul mannan)  ।

সুজন বলেন, সরকার কেন আস্থা ভোটের মুখোমুখি হতে ভয় পাচ্ছে জানি না। মানুষের মনের মধ্যে ধারণা তৈরি হয়েছে, যেভাবে তৃণমূল ভাঙছে, তাতে সরকারের আস্থা ভোট নেওয়া উচিত। অধিবেশন না হলেও কাজকর্ম হচ্ছে। আর সরকার আস্থা ভোটে জিতলে উচিত কৃষকদের পাশে দাঁড়ানো। কৃষি আইন বাতিল করতে প্রস্তাব পাশ করা।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায় বাম-কংগ্রেসের এই দাবির পরিপ্রেক্ষিতে বলেন, এই দাবি বহুদিন থেকেই করতে অভ্যস্ত বাম-কংগ্রেস। অনাস্থা তো দূরের কথা, সরকার মেয়াদ শেষ করবে। সব কাজ শেষ করবে। তৃতীয়বার ক্ষমতাতেও আসবে সকলেকে হতাশ করে।

আরও পড়ুন:পুর প্রশাসক পদে অপসারণ, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে সৌমেন্দু

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...