Monday, May 11, 2026

বছরের প্রথম দিনেই ছাড়পত্র পেতে চলেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

Date:

Share post:

সুখবর। বছরের প্রথম দিনেই করোনাযুদ্ধের বড় অস্ত্র পেতে চলেছেন এদেশের মানুষ। সূত্রের খবর, ভারতে কোভিড প্রতিষেধকের (covid vaccine) জরুরি ব্যবহারের প্রয়োজনে অক্সফোর্ড-অ্যাসট্রোজেনকার ভ্যাকসিন কোভিশিল্ডকে (covishield) ছাড়পত্র দিতে চলেছে ভারত (India)। সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোলার অর্গানাইজেশন এদেশে এখনই এই ভ্যাকসিন ব্যবহারে শর্তসাপেক্ষে ছাড় দিচ্ছে। ফলে দেশের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে সেরাম ইনস্টিটিউট (serum institute) উৎপাদিত কোভিশিল্ড টিকা নিয়েই করোনা নিধন যুদ্ধে নামতে পারবে ভারতবাসী। সূত্রের খবর, আগামীকাল থেকে ড্রাই রান হলেও খুব শিগগিরই প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধারা এই করোনা টিকা পাবেন। এই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হয়। একটি ডোজ দেওয়ার চার সপ্তাহ পরে আরেকবার় ডোজ দেওয়া হয়। শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে ন্যূনতম দুসপ্তাহ সময় লাগে।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, প্রথম দফায় ভ্যাকসিন পাবেন এক কোটি স্বাস্থ্যকর্মী, দুই কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ২৭ কোটি প্রবীণ নাগরিক। ইতিমধ্যেই ৫০ কোটি কোভিড ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড ভ্যাকসিনের দেশীয় উৎপাদক সেরাম ইন্সটিটিউট। ভারতের বেসরকারি বাজারে এই ভ্যাকসিন ৭০০-৮০০ টাকায় মিলতে পারে।

প্রসঙ্গত, নববর্ষের দিনই করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসেছিল বিশেষজ্ঞ কমিটি। সূত্রের খবর, অক্সফোর্ড অ্যাসট্রোজেনকার ভ্যাকসিনটিকেই জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র। সেক্ষেত্রে ব্রিটেন এবং আর্জেন্টিনার পরে ভারতই হবে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহাকারী তৃতীয় দেশ।

আরও পড়ুন- ‘৮ তারিখ শক্তি দেখাবো’, সৌমেন্দুর যোগদানের পর হুংকার শুভেন্দুর

Advt

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...