Friday, May 15, 2026

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা, কালীঘাটে পুজো দিয়ে প্রার্থনা সুজাতার

Date:

Share post:

নববর্ষের (New Year) সন্ধ্যায় কালীঘাট মন্দিরে (Kalighat Temple) সপরিবারে পুজো দিলেন সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal Khan)। বাবা-মা ও বোনকে সঙ্গে নিয়ে প্রার্থনা করলেন মায়ের কাছে। করোনা (Corona) মুক্ত সুস্থ সমাজ ও কৃষ্টি-সংস্কৃতির রাজনীতির প্রার্থনা করলেন তিনি।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাকীঘাট মন্দিরে পুজো দিতে আসেন সুজাতা। তাঁকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। তাঁকে দেখার জন্য স্থানীয় মানুষজন এবং পুজো দিতে আসা দর্শনার্থীরা ভিড় জমিয়ে ছিলেন।

পুজো দিয়ে বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা জানান, নতুন বছরে মায়ের কাছে তিনি করোনামুক্ত সমাজের প্রার্থনা করেছেন। একইসঙ্গে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banarjee) একুশের নির্বাচনে আরও একবার আশীর্বাদ করার প্রার্থনাও করেছেন তিনি। কারণ সুজাতর দাবি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা আগামী দিনে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। রাজ্যের মানুষ আরও সুখে থাকবে। এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নের ১৪ তলায় বসবেন। কোনও অশুভ শক্তি মমতার দল তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি করতে পারবে না। এবং সুজাতা ফের একবার তৃণমূলের বিরাট জয়ের অংশীদার হওয়ারও প্রার্থনা করেছেন কালীঘাটে মায়ের কাছে।

একই সঙ্গে তাঁর স্বামী তথা সাংসদ ও বিজেপি যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ-এর শুভবুদ্ধির প্রার্থনা করেছেন মায়ের কাছে। তাঁর সুস্থতাও কামনা করেছেন সুজাতা।

আরও পড়ুন- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গরহাজির দুই মন্ত্রী, জল্পনা হাওড়ায়

Advt

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...