Saturday, March 14, 2026

অবৈধ পথে ভারতে ৩ যুবতী, হাজতবাস শেষে ফিরলেন দেশে

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারতে (India) গিয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি (Bangladesh) যুবতী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ওই যুবতীরা দু’বছর পর্যন্ত ভারতে কারাবাসে ছিলেন বলে জানান তারা।পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারতে (India) গিয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি (Bangladesh) যুবতী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন

দেশে ফেরত আসা যুবতীরা হলেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মোন্তাজ মোড়লের মেয়ে মুসলিমা খাতুন (২৭), ভোলা জেলার নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তার (২৮) ও বাগেরহাট জেলার জাকারিয়া হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (২৫)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘এরা পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত পথে ভারতের মুম্বই শহরের বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়। সেখান থেকে “রেসকিউ ফাউন্ডেশন” নামে একটি সংস্থা তাদের নিয়ে এসে নিজেদের শেল্টার হোমে রাখে।’ তিনি আরও বলেন, ‘পরে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর শুক্রবার বিকেলে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন-বিশ্ব ঘুরে ‘রহস্যময় বস্তু’ মনোলিথ কি এবার ভারতে! আহমেদাবাদে চাঞ্চল্য

Advt

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...