Sunday, April 19, 2026

একমঞ্চে জোট, প্রথমবার ব্রিগেডের ময়দানে যৌথ সভা বাম-কংগ্রেসের!

Date:

Share post:

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের(Assembly election) পর ২০২১ সালে ফের জোট গড়ে রাজ্যে লড়াইয়ে নামতে চলেছে বাম-কংগ্রেস(Left-Congress)। ইতিমধ্যেই এ বিষয়ে সবুজসংকেত দিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড(Congress High command)। বাংলায় যুদ্ধে রণনীতি সাজিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে দুই দলই। লক্ষ্য তৃতীয় বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের তুলে ধরা। আর সেই পথেই নতুন বছরে ব্রিগেডের মঞ্চকে বেছে নিয়েছে বাম কংগ্রেস নেতৃত্ব। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে যৌথভাবে বিশাল জনসভা করতে পারে এই দুই দল।

২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি করে বাম-কংগ্রেস লড়াইয়ে নামলেও ব্রিগেডের মত বড় মঞ্চে একত্রে কখনো দেখা যায়নি এই দুই দলকে। এই প্রথমবার এই ধরনের কোনো বড় জনসভার পরিকল্পনা করছে জোট। গোটা বিষয়টি নিয়ে সিপিএম নেতৃত্বের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের তরফেও সম্মতি দেওয়া হয়েছে এই পরিকল্পনায়। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে জনসভা করবে বাম-কংগ্রেস নেতৃত্ব। আগামী ৩ ও ৪ জানুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। ঠিক বৈঠকেই এই জনসভা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:বিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান অনুব্রতর, কী প্রতিক্রিয়া দিলীপের?

এ প্রসঙ্গে সিপিএমের এক নেতা বলেন বিজেপি কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের রাজ্যে আনছে। বিপুল পরিমাণ টাকা ঢালছে নির্বাচন উপলক্ষে। তৃণমূল অনেক কিছুই করছে। এই সব কিছুর মাঝেই রাজ্যবাসীকে প্রকৃতি গল্পের বাধা দিতেই ব্রিগেডে যৌথ সমাবেশের পরিকল্পনা করছে বাম। অন্যদিকে কংগ্রেসের তরফে আবার ইঙ্গিত দেওয়া হয়েছে ব্রিগেডের ওই জনসভায় আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। যদিও সমস্তটাই বর্তমানে আলোচনার পর্যায়ে আছে।

Advt

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...