Monday, May 4, 2026

সমতলের ময়দান ধরে রাখতে ফের অভিষেক-পিকের “ডেস্টিনেশন নর্থ বেঙ্গল”

Date:

Share post:

কিশোর সাহা

দুমাসের মাথায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) ও প্রশান্ত কিশোর (Prashant Kishor) জুটির ডেস্টিনেশন নর্থ বেঙ্গল ,(North Bengal)। এবার তৃণমূল যুবর রাজ্য সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী পি কে জুটির ত্রিমুখী লক্ষ্য। তৃণমূলের অন্দরের খবর, অভিষেক-পিকে জুটির প্রথম লক্ষ্য হতে চলেছে, শুভেন্দুকে সামনে রেখে উত্তরবঙ্গে যাতে দলে বড় মাপের ভাঙন না ধরে তা যতটা সম্ভব নিশ্চিত করা। কারণ, ৭ জানুয়ারি উত্তরবঙ্গ সফর শুরু করার কথা শুভেন্দুর। তিনি গঙ্গারামপুরে সভা করতে পারেন। সেখানেই বেশ কয়েকজন তৃণমূল নেতা গিয়ে শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হাত ধরে বিজেপিতে (Bjp) যোগ দিতে পারেন বলে খবর।

দ্বিতীয়ত, দলের মধ্যে যে তৃণমূল (Tmc) নেতারা নানা কারণে ক্ষুব্ধ হয়ে হাত গুটিয়ে বসে রয়েছেন। তাঁদের ভোটের ময়দানে নামাতে ভোকাল টনিক দেওয়া।
তৃতীয়ত, বালুরঘাট থেকে আলিপুরদুয়ার ভায়া মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার অবধি উত্তরবঙ্গকে বঞ্চনার যে অভিযোগ সামনে রেখে বিজেপি রাজনীতির ময়দান দখল করে চলেছে তা ভোঁতা করতে আগ্রাসী প্রচারের পথ দেখানো।

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে সাতটি আসন জেতার পরে বিজেপি উত্তরের পাহাড় ও সমতলে চালিযে ব্যাট করছিল। তা সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন উত্তরের তৃণমূল নেতারা। সেই সময়ে উইকেট ছেড়ে স্টেপ আউট করে বিমল গুরুংকে জোটসঙ্গী করে সেই মাঠের অনেকটাই (পাহাড়-তরাই ও ডুয়ার্সের নেপালি ভাষী অধ্যুষিত এলাকা) দখল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-প্রশান্ত কিশোর (পিকে) জুটি। তার পরে মাস দেড়েক আগে শিলিগুড়ি দুদিন থেকে উত্তরবঙ্গের নানা এলাকার বাছাই নেতাদের ডেকে মতামত নিয়েছেন, পরামর্শ চেয়েছেন এবং তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ভোকাল টনিকে অনেকটা চাঙ্গা হয়েছিল উত্তরবঙ্গের তৃণমূল।
কিন্তু সম্প্রতি শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরে উত্তরবঙ্গেও বেশ কয়েকজন নেতা দলে আসবে বলে হিসেব কষছে বিজেপি।

উত্তরবঙ্গে পাহাড় ও সমতল মিলিয়ে ৮টি জেলা রয়েছে। সব জেলা থেকে শুভেন্দু অধিকারীর অনুগামীদের পাওয়া যাবে বলে বিজেপিও হিসেব করছে।
তৃণমূল শিবিরের একটি সূত্র বলছে, সে সব খবর রয়েছে অভিষেক-পিকে জুটির কাছেও। ফলে, দুদিনের উত্তরবঙ্গ সফরে ফের মাঠের দখল নিতে কতটা আক্রমণাত্মক হবেন অভিষেক-পিকে জুটি এবং কতটা রক্ষণাত্মক হন সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন : আপনার শরীর ঠিক আছে তো? বেডে বসে মমতাকে প্রশ্ন সৌরভের

Advt

Related articles

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
3 জয়ী
বিজেপি
11 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী