Saturday, May 16, 2026

সৌরভকে ফোন মোদির, দ্রুত সুস্থ হয়ে উঠুন

Date:

Share post:

সন্ধ্যে সাড়া ছ’টা। উডল্যান্ডসের ( woodlands hospital) ল্যান্ড লাইনে ফোন। ফোনের উল্টোদিকে পিএমও (PMO)। হাসপাতালের পিবিএক্সকে বলা হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)।

সব মিলিয়ে মিনিট খানেকের কথোপকথন। হাসপাতালের কেবিনে শুয়ে প্রধানমন্ত্রীর ফোন ধরলেন দ্রুত সুস্থ হয়ে ওঠা বাংলার মহারাজ। মোদিজি বললেন, সৌরভ, এখন কেমন আছেন? দ্রুত সুস্থ হয়ে উঠুন। সারা দেশবাসীর শুভেচ্ছা রয়েছে আপনার সঙ্গে। উল্টোদিক থেকে সৌরভ বললেন, এখন সুস্থবোধ করছেন। স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন। কাল বাকি ‘ব্লক’-এর চিকিৎসা নিয়ে কথা হবে। তারপর সিদ্ধান্ত হবে কী করা হবে। ওষুধ, না ফের স্টেন বসানো হবে তারই সিদ্ধান্ত হবে।

প্রধানমন্ত্রীর ফোনের পাশাপশি আগামিকাল দুপুরে কলকাতায় আসছেন অমিত শাহ পুত্র এবং বিসিসিআইয়ের সচিব জয় শাহ (Joy Shah) । আসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

আরও পড়ুন:আইএসএলে প্রথম জয় এসসি ইস্টবেঙ্গলের, ওড়িশা এফসি কে ৩-১ গোলে হারাল রবি ফাউলারের দল

Advt

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...