Monday, June 22, 2026

বাংলায় বিজেপিকে আনার জন্য দায়ী তৃণমূল, অভিযোগ সিদ্দিকির

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগেই দল ঘোষণা করবেন বলে জানালেন আব্বাস সিদ্দিকি। রবিবার ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) সঙ্গে বৈঠক সেরেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। সোমবার বারাসতে ব্যারাকপুর রোড সংলগ্ন নারায়ণপুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিদ্দিকি সাফ জানিয়েদিলেন রাজনীতি সবার। তিনি সব ধর্মের মানুষকে নিয়ে চলতে চায়। মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল খ্রিস্টান সকলকে নিয়ে এগোতে চায়। আব্বাস জানিয়েছেন, আসাদউদ্দিন তাঁকে জানিয়ে দিয়েছেন তিনি যে সিদ্ধান্ত নেবেন তার সঙ্গেই রয়েছেন ওয়াইসি।

অন্যদিকে মিমকে বিজেপির বি টিম বলে দাবি করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। এ প্রসঙ্গে সিদ্দিকি জানান, “যাঁরা এই কথা বলছেন তাঁরা হিংসায় বলছেন। তাঁরা মূর্খতার পরিচয় দিচ্ছেন।” আব্বাস সিদ্দিকির অভিযোগ, বিজেপিকে বাংলায় আনার জন্য দায়ী শাসকদলই। শাসকদলের বিভিন্ন কাজ কর্মের মধ্যে দিয়েই বাংলায় বিজেপিকে (BJP) আনা হয়েছে। বিজেপি সরকারের হাত ধরেই বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী হয়েছিলেন।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন আব্বাস সিদ্দিকি। ২০২০ ডিসেম্বরেই তার দল ঘোষণা করার কথা ছিল। তবে পীরজাদা আব্বাস সিদ্দিকি এদিন পরিষ্কার জানিয়ে দিলেন খুব শীঘ্রই এবার তিনি দল ঘোষণা করবেন।

আরও পড়ুন-পুজো দেবেন, ডুয়ার্সে ৫০০ কিলোমিটার চষে ফেলবেন অভিষেক, উদ্দীপ্ত তৃণমূল

Advt

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...