Friday, May 15, 2026

এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য রবি ফাউলারের

Date:

Share post:

বুধবার আইএসএলে( isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্রতিপক্ষ এফসি গোয়া ( fc goa)। গোয়ার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার ( robbie fowler) ।

ওড়িশা এফসি( odisha fc) বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়ে,আইএসএলে প্রথম জয় পায় লাল-হলুদ ব্রিগেড। সৌজন্যে পিলকিল্টন, মাঘোমা এবং নতুন বিদশি ব্রাইট। অভিষেক ম‍্যাচেই নজর কারেন ব্রাইট। তাই তো এফসি গোয়ার ম‍্যাচে ব্রাইটকে প্রথম থেকে দলে নামানোর পরিকল্পনা লাল-হলুদ কোচ রবি ফাউলরের। তবে সেক্ষেত্রে ভাঙতে হবে দলের উইনিং কম্বিনেশন। এখন এফসি গোয়ার বিরুদ্ধে উইনিং দলের কম্বিনেশন ভাঙেন কি না রবি ফাউলার তা এখনও খোলাসা করেননি তিনি।

বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে সর্তক ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। বিপক্ষ দলে ইগর আঙ্গুলো, মেন্ডোজা মতন ফুটবলার আছেন। যারা বিপক্ষ দলের ডিফেন্সে কালঘাম ছুটিয়ে দিতে পারে। আর তা ভালই জানেন লাল-হলুদ কোচ। তাই তো এদিন ম‍্যাচের আগে দলের ডিফেন্স নিয়ে বিশেষ অনুশীলন সারলেন তিনি।

শেষ ম‍্যাচে আইএসএলের প্রথম জয় দেখেছিল ইস্টেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে সেই ধারা বজায় রাখতে মরিয়া রবি ফাউলার।

আরও পড়ুন:তৃতীয় টেস্টে নামার আগে হুঙ্কার নেথান লায়নের, রোহিতকে আটকাতে বিশেষ পরিকল্পনা

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...