Sunday, May 17, 2026

রাজনীতির লোকেদের মতো জেলা সফর রাজ্যপালের, বর্ধমানের পর এবার গন্তব্য তমলুক

Date:

Share post:

বর্ধমান সফর শেষ করে এবার পূর্ব মেদিনীপুর সফরে রাজ্যপাল (Governor Jagdeep Dhankar)। বুধবার ১ দিনের সফরে পূর্ব মেদিনীপুর আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সঙ্গে থাকছেন স্ত্রী সুদেশ ধনকড়ও। মঙ্গলবার রাজ্যপাল নিজেই ট্যুইট করে তাঁর পূর্ব মেদিনীপুর সফরের কথা জানান।

নতুন বছরের গোড়াতে থেকেই একের পর এক জেলায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। ৪ তারিখ পূর্ব বর্ধমান গিয়েছিলেন তিনি। এবার পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে নিজের পূর্ব মেদিনীপুর সফরের কথা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। ৬ জানুয়ারি তমলুক যাবেন সস্ত্রীক রাজ্যপাল। এখানে বর্গভীমা মন্দিরে পুজো দেবেন এবং পুরতত্ত্ব জাদুঘর ঘুরে দেখবেন। দুপুর দেড়টা নাগাদ কোলাঘাটে সার্কিট হাউসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতির মাঝে রাজ্যপালের জেলা সফরের দিকে রাজ্যের রাজনৈতিক মহলের নজর থাকবে বলেই মনে করছেন সবাই।

আরও পড়ুন- ‘চূড়ান্ত নাটক’, করোনা আক্রান্ত অভিনেত্রীর সরকারি হাসপাতালে ভর্তি হতে ‘আপত্তি’

Advt

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...