Monday, May 4, 2026

শুধুই প্রচার, ‘সার্জিক্যাল স্ট্রাইকে লাভ কিছুই হয়নি’, নিজের বইতে বিস্ফোরক প্রণব

Date:

Share post:

দেশের রাষ্ট্রপতি(President) পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের(Pranab Mukherjee) লেখা বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস: ২০১২-২০১৭'(The presidential years 2012-2017) ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। সরকারের অন্দরে চলা একাধিক বিষয় নিয়ে এই বইতে সরব হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। এই বই থেকেই উঠে এলো এক বিস্ফোরক তথ্য। নিজের লেখা বইতে প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়েছেন, ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে চলা সার্জিক্যাল স্ট্রাইক(Surgical strike) নিয়ে এতোখানি প্রচারের কোনও প্রয়োজন ছিল না। এত বাড়তি প্রচারে কোনও লাভ হয়নি দেশের।

প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস: ২০১২-২০১৭’তে ২০১৪ সালে ক্ষমতায় আসা মোদি সরকারের বিদেশনীতি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হঠাৎ পাকিস্তান যাত্রার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমন্ত্রন ছাড়া তৎকালীন পাকিস্তানের(Pakistan) প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে চলে গিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য কোনওভাবেই সঠিন নয়।’ এর পাশাপাশি ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইকের বিষয়টি নিয়ম মুখ খুলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। জম্মু কাশ্মীরের উরিতে পাক জঙ্গিদের হামলায় ১৮ জন সেনা জাওয়ানের মৃত্যু হয়। সেই ঘটনার দশ দিন পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ওপর হামলা চালায় ভারত। এ প্রসঙ্গে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ‘এটা অত্যন্ত সাধারণ একটি মিলিটারি অপারেশন। পাক আগ্রাসন দমন করতে চালানো হয়েছিল। তবে এই অভিযানকে নিয়ে ভারতীয় সেনা যেভাবে প্রচার চালিয়েছে তা কখনই উচিত ছিল না। এই বাড়তি প্রচারে আমাদের কোনও লাভ হয়নি।’

আরও পড়ুন:ফিরল নির্ভায়ার স্মৃতি: বদায়ুনে গণধর্ষিতার যৌনাঙ্গে রড, অত্যাধিক রক্তক্ষরণের মৃত্যু

এছাড়াও বইতে আরও বিস্ফোরক দাবি করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ‘২০১৮ সালে মোদি সরকারের হঠাৎ নোটবন্দি সম্পর্কে কিছু জানতেন না তিনি।’ শুধু তাই নয় নোট বন্দি প্রসঙ্গে তিনি আরো লিখেছেন, ‘যে উদ্দেশ্যে এটি চালু করা হয়েছিল সে উদ্দেশ্য পূরণ হয়নি।’

Advt

Related articles

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
109 এগিয়ে
বিজেপি
123 এগিয়ে
কংগ্রেস
4 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে