Monday, May 4, 2026

বার্ড ফ্লু আতঙ্কে সতর্কতা জারি কেন্দ্রের

Date:

Share post:

একদিকে অতিমারি অন্যদিকে বার্ড ফ্লু। এই দুই ঘিরে আতঙ্ক বাড়ছে গোটা দেশে। এর মধ্যে একাধিক রাজ্য বার্ড ফ্লু নিয়ে সতর্কতা জারি করেছে। হাঁস-মুরগি থেকে মানুষের দেহে যাতে সংক্রমণ না ছড়ায়, সেই কারণে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকারও।
এখনও পর্যন্ত কেরল, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানেই বার্ড ফ্লু সবচেয়ে বেশি ছড়িয়েছে।
মঙ্গলবার কেরলে প্রায় ২৪ হাজার হাঁস এবং অন্যান্য পাখি মারা গিয়েছে। কোট্টায়ামে প্রথম বার্ড ফ্লু ধরা পড়েছে। কেরলের আরও চারটি এলাকা চিহ্নিত করা হয়েছে ।
কেরল, রাজস্থান এবং মধ্যপ্রদেশের পর হিমাচল প্রদেশেও বার্ড ফ্লু ছেয়ে গিয়েছে। হিমাচলের ক্যাংরা শহরেই শুধুমাত্র ২৭ হাজার রাজহাঁসের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হরিয়ানার পঞ্চকুলায় জেলাতেই গত ১০ দিনে ৪ লক্ষ হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। বিপদ এড়াতে কেরল সীমানায় ২৬টি চেকপোস্ট তৈরি করেছে তামিলনাড়ু সরকার। এর মাধ্যমে হাঁস-মুরগি এবং পোলট্রিজাত পণ্য সরবরাহের উপর নজরদারি চালানো হচ্ছে। যদিও এরাজ্যে এখনও পর্যন্ত বার্ড ফ্লু-র দেখা মেলেনি।
ইতিমধ্যেই সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় মৎস্য এবং প্রাণী কল্যাণ দফতর।

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
175 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে