Tuesday, May 12, 2026

কৃষকদের বকেয়া মেটাতে হবে রাজ্যকেই, নতুন দাবিতে সরব শুভেন্দু

Date:

Share post:

“ভোটের মুখে চাপে পড়ে কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প বাংলায় চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ ওই প্রকল্প চালু হলেই বাংলার কৃষকদের হাতে গত দু’বছরের বকেয়া ১৪ হাজার টাকাও রাজ্যকে দিতে হবে৷ এই দাবিতে এবার শুরু হবে আন্দোলন”৷

রাজ্যকে চাপে ফেলতে বুধবার সবংয়ের তেমাথানি’র সভায় নতুন এই দাবি নিয়ে রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দু বলেন, “তৃণমূল সরকার পরিকল্পিতভাবে গত দু’বছর কৃষকদের বঞ্চিত করেছে কিষাণ সম্মান নিধির টাকা থেকে৷ ভোটের জন্য আজ মুখ্যমন্ত্রী চালু করতে চাইছেন প্রধানমন্ত্রীর এই প্রকল্প৷ চালু করলেই হবেনা, একইসঙ্গে দু’বছরের বকেয়া টাকাও দিতে হবে কৃষকদের৷ না দিলেই রাজ্য শুরু হবে কৃষক আন্দোলন৷

বিজেপি নেতা হিসেবে পশ্চিম মেদিনীপুরে এর আগে দু’টি সভা করেছেন শুভেন্দু। এদিন তৃতীয় সভাটি করলেন তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার ‘গড়’ সবং-এ৷

বক্তব্যের শুরুতেই এদিন শুভেন্দু ‘ক্ষমা’ চেয়ে নেন জেলার বিজেপিনেত্রী অন্তরা ভট্টাচার্যের কাছে৷ শুভেন্দু বলেন, “অন্তরাদেবীর কাছে ক্ষমা চাইছি৷ আমার জন্যই গত উপনির্বাচনে উনি জিততে পারেননি৷ মানস ভুঁইয়া ধরাধরি করে স্থানীয় তৃণমূল নেতাদের বঞ্চিত করে নিজের পত্নী গীতা ভুঁইয়াকে প্রার্থী করে নেন৷ এই প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ ছিলো৷ আমার জন্যই ওই সাংসদের স্ত্রী বিধায়ক হতে পেরেছেন৷ তাই আমি অন্তরা দেবীর কাছে ক্ষমা চাইছি৷ আমি না থাকলে উনি বিজেপির বিধায়ক হয়ে যেতেন৷” প্রসঙ্গত, সবংয়ের উপনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন
অন্তরা ভট্টাচার্য৷ এদিন শুভেন্দু মুক্তকন্ঠে প্রশংসা করেন ওই জেলার এক সময়ের পুলিশ কর্তা, বর্তমানে রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষের৷ বলেন,”কেশপুরে ভোট লুঠ করেছে বলেই ভারতী ঘোষ দিল্লি যেতে পারেননি”৷ শুভেন্দু বলেন, “অন্তরাদেবী এবং ভারতী ঘোষকে কথা দিচ্ছি একুশের বিধানসভা ভোটে এই দু’জনই জয়ী হবেনই৷ দায়িত্ব নিয়েই বলছি৷”

বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু বিগত প্রতিটি সভায় যে সুরে তৃণমূলকে তোপ দেগেছেন, এদিনও তার অন্যথা হয়নি৷
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আজ তৃণমূল আমাকে বিশ্বাসঘাতক বলছে৷ তৃণমূল আমাকে প্রতিষ্ঠা দিয়েছে৷ আজ আমি সেই দল ছেড়েছি৷ আরে, কংগ্রেস এবং রাজীব গান্ধী প্রতিষ্ঠা দিয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ উনি সেদিন রাজীব গান্ধীর সঙ্গে বেইমানি করে ‘গডসের দলের’ হাত ধরেছিলেন কেন ?”

শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যাওয়া জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি এদিনের সভা পরিচালনা করেন৷ শুভেন্দু ঘোষণা করেন, “আগামী ৮ জানুয়ারি বিজেপি নন্দীগ্রামে লক্ষাধিক মানুষের জমায়েত করে উৎখাত করে দেবে তৃণমূলকে”৷ একইসঙ্গে জানান, কেশপুরে ১৬ তারিখে হবে বিজেপির ঐতিহাসিক সমাবেশ৷

ওদিকে, শুভেন্দুর এদিনের সভার পাল্টা সভা ডেকেছে তৃণমূলও। কাল, বৃহস্পতিবার ওই একই স্থানে সভা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি৷

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...