Monday, May 18, 2026

বঙ্গ-কংগ্রেসের নতুন তিন পর্যবেক্ষক

Date:

Share post:

রাজ্যে মাসকয়েক পরেই বিধানসভা ভোট৷ দলের সাংগঠনিক দায়িত্ব এবং ভোট-প্রস্তুতিতে নজরদারির জন্য নতুন পর্যবেক্ষক নিযুক্ত করেছে কংগ্রেস হাইকম্যান্ড।

এআইসিসির তরফে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একুশে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে নির্বাচনী প্রচারকৌশল এবং সমন্বয়ের তদারকির জন্য প্রবীণ নেতাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছেন।

এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক হয়েছেন-
◾বিকে হরিপ্রসাদ,
◾আলমগীর আলম
◾পাঞ্জাবের মন্ত্রী বিজয় ইন্দর সিঙ্গলা

প্রসঙ্গত, মাস কয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের দায়িত্বে এসেছেন-

◾কেরল – রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইঝিনহো ফ্যালেরিও এবং কর্নাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর।

◾অসম – ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এবং প্রবীণ নেতা শাকিল অহমেদ খান।

◾ তামিলনাড়ু এবং পুদুচেরি – প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা ময়লি, এম এম পাল্লম রাজু ও মহারাষ্ট্রের মন্ত্রী নিতিন রাউত।

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...