Sunday, March 15, 2026

“জন গণ মন…”, জাতীয় সঙ্গীতের সময় আবেগে চোখে জল সিরাজের

Date:

Share post:

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে কঠিন সিরিজ খেলছে টিম ইন্ডিয়া (Team India). তার থেকেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া থেকেই পেয়েছেন বাবার মৃত্যু সংবাদ, শেষযাত্রায় তাঁর পাশে থাকার সুযোগও হয়নি। এমন ধাক্কা ক’জনই বা সামলাতে পারেন।

তবে বাবার স্বপ্নপূরণ করতে পারার আনন্দ বা তৃপ্তি কোথাও তাঁকে যেন একটা মানসিক শক্তিও জোগাচ্ছে। ছেলে দেশের হয়ে খেলুক। আজীবন এই একটা স্বপ্নই দেখে ছিলেন তিনি। তাই বাবার স্বপ্নকে বাস্তবরূপ দিতে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু বাবা, তাঁর সবচেয়ে কাছের মানুষ। তাঁকে হারানোর বেদনা বা যন্ত্রনাও কম নয়।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহম্মদ সিরাজ (Mohammad Siraj) সিডনিতে তৃতীয় টেস্টে মাঠে নেমেছেন ভারতীয় দলের জার্সি গায়ে। ম্যাচ শুরুর আগে “জন গণ মন…”, জাতীয় সঙ্গীত বেজে উঠতেই যেন সব আবেগের বাঁধ ভাঙল। ঝরঝর করে চোখ থেকে জল গড়িয়ে পড়ল সিরাজের।

আরও পড়ুন:নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানেও পুরনো দলের সমালোচনা শুভেন্দুর গলায়

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টে দলে সিরাজ সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টে অভিষেক হয় তাঁর। হায়দরাবাদের এই পেসার অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে সবাইকে চমকে দেন। তাঁর আগুনে বোলিংয়ে ভর অজিদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরায় ভারত। এদিনও শুরু থেকেই সিরাজের দাপট অব্যাহত ছিল। দাপুটে অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে মাত্রর পাঁচ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান তিনি। চতুর্থ ওভারে ভরসাযোগ্য ওয়ার্নারকে হারিয়ে চাপের মুখে পড়ে অজি শিবির।

Advt

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...