Sunday, June 28, 2026

সম্মানীয় ব্যক্তিকে চোর অপবাদ অনুষ্কা শর্মার, কী করেছিলেন তিনি?

Date:

Share post:

দেশের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় তারকা জুটি বিরুষ্কার (Virat Kohli- Anushka Sharma) সন্তানের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। জানুয়ারি মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান। আপাতত গর্ভাবস্থার তৃতীয় তথা শেষ পর্যায়ে রয়েছেন অনুষ্কা। শেষ মূহুর্তের চেকআপ সেরে এসেছেন। বর্তমানে মায়ের বাড়িতে থাকছেন তিনি। এমত অবস্থায় এক ফোটোগ্রাফারের ওপর বেজায় চটলেন তিনি।

ঘটনাটা আর কিছুই না। সম্প্রতি অনুষ্কা ও বিরাটের একটি ছবি ছাপে একটি জনপ্রিয় পাবলিকেশন হাউস বা মিডিয়া হাউস। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির ব্যালকনিতে বসে রয়েছেন বিরাট-অনুষ্কা। ছবিটি দেখে বোঝাই যাচ্ছে, সেটি দূর থেকে ক্যামেরা জুম করে তোলা। অনুষ্কার এতেই আপত্তি।

ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) পোস্ট করে তিনি লিখেছেন, “দয়া করে আমাদের ব্যক্তিগত জীবনে এভাবে চুরি করে ঢোকা বন্ধ করুন। এটা নোংরামি। এখুনি বন্ধ করুন এই সব। আমি এই ফটোগ্রাফার ও সংবাদ সংস্থার তীব্র নিন্দা করছি।”

অন্যান্য সেলিব্রিটিদের মতই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ বিরাট-অনুষ্কা। অগাস্ট মাসে সুখবর জানিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই পেজ থ্রি-র পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে হবু বাবা-মা। তাঁর প্রেগন্যান্সি ফ্যাশন থেকে ডায়েট- সবই প্রথম থেকেই সংবাদ শিরোনামে। তাঁদের ঘর বারান্দার খবর দ্রুত ভক্তদের কাছে পৌঁছে দিতে মুখিয়ে থাকে পাপারাৎজী। তবে অন্য সময় কিছু না বললেও, এবার মনে হয় একটু বেশিই চটেছেন অনুষ্কা। যদিও, এই বিষয় কোনও মন্তব্য করেননি বিরাট কোহলি।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...