Thursday, June 18, 2026

হালিশহরে নিহত বিজেপি নেতার স্ত্রীকে চাকরি দিলেন মমতা

Date:

Share post:

ফের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিক মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হালিশহরে (Halishahor) নিহত বিজেপি (BJP) নেতার স্ত্রীকে (Wife) চাকরিতে নিয়োগ করল রাজ্য সরকার। নিহত বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়ালের (Saikat Bhagwal) স্ত্রী চাকরি পেলেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সৈকতের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী নবপর্ণার হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এলেন নৈহাটির (Naihati) তৃণমূল (TMC) বিধায়ক (MLA) পার্থ ভৌমিক (Partha Bhowmick) এবং তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রিয়জনকে অকালে হারানোর বেদনা ও যন্ত্রণার মাঝে সরকারি চাকরি কিছুটা স্বস্তি দিল সৈকতের পরিবার ও তাঁর স্ত্রীকে।

২০১৯ সালের মার্চে হালিশহরের (Halisahar) সৈকতের সঙ্গে বিয়ে হয়েছিল নবপর্ণার। কিন্তু বছরখানেকের মধ্যে দাম্পত্য জীবনে ইতি ঘটে নবপর্ণার। গত ১২ ডিসেম্বরের হালিশহর এলাকায় দলীয় কর্মসূচিতে বেরিয়ে গণপিটুনিতে খুন হন বিজেপির বুথ সভাপতি ও যুবনেতা সৈকত ভাওয়াল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের ৩ জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ। এর তিন সপ্তাহ কাটতে না কাটতেই সৈকত ভাওয়ালের বাড়ি গিয়ে তাঁর স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক।

আরও পড়ুন:আট বছর পর ফিরছেন ক্রিকেটে, শ্রীসন্থ কী বার্তা দিলেন ভক্তদের?

শুধু তাঁর স্ত্রী নয়, বিজেপির নিহত বুথ সভাপতির ভাই হালিশহর পুরসভায় চাকরির জন্য আবেদন জানিয়েছেন। সেই আবেদনও দ্রুত মঞ্জুর করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পার্থবাবু।

Advt

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...