Saturday, March 14, 2026

ক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ বিরোধী আইন করবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

এতদিন লাভ জিহাদ নিয়ে সোচ্চার ছিলেন বিজেপি ও সঙ্ঘ পরিবারের নেতারা। কখনও এই বিষয়ে আইন প্রণয়নের কথা তাদের মুখে শোনা যায়নি। কিন্তু এই প্রথম তাঁরা আইন করার কথা বললেন। বিরোধীদের অভিযোগ, বিজেপি ও সঙ্ঘ পরিবারের নেতাদের কাছে লাভ জিহাদ মানে মুসলিম ছেলেদের হিন্দু মেয়েকে বিয়ে করা এবং মেয়েটিকে ধর্মান্তরিত করা। হিন্দু ছেলেদের মুসলিম মেয়েকে বিয়ে করাকে তাঁরা ঘর ওয়াপসি বলে মনে করেন।
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লাভ জিহাদ বিরোধী আইন হবে। দুর্গাপুরের সভা থেকে হুঙ্কার দিয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। দুর্গাপুরে বিজেপির সভা থেকেই হুঙ্কার দিয়েছেন তিনি।
লাভ জেহাদ বিরোধী আইন বাংলায় চালু করার কথা বলে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন যোগীর রাজ্যের মন্ত্রী। বাংলাকে গুজরাত, উত্তর প্রদেশ বানাতে চাইছে বিজেপি একাধিকবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। একের পর এক বিজেপি নেতার মন্তব্যে তারই প্রমাণ মিলছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
বিজেপির দাবি, প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের ধর্মান্তরণের ষড়যন্ত্র এই লভ জিহাদ। যা রুখতে ইতিমধ্যে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের মতো গোবলয়ের রাজ্যে আনা হয়েছে লভ জিহাদ বিরোধী আইন। এই আইনের মূল উদ্দেশ জোর করে ধর্মান্তরণ রোধ। যদিও বিরোধীদের দাবি, মুসলিমদের হেনস্থা করার জন্যই আনা হয়েছে এই আইন।বিজেপি নেতার এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের সাফ কথা,পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে বিজেপি ভিনরাজ্য থেকে নেতারা এসে এখানে মানুষে মানুষের মধ্যে বিভেদ বাধানোর চেষ্টা করছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে বিজেপি।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...