Monday, March 9, 2026

বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন ব্রাইট

Date:

Share post:

শনিবার আইএসএলে ( isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal)। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ( bengaluru fc)। শেষ ম‍্যাচে ড্র করলেও, বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন লাল-হলুদ কোচ রবি ফাউলার (robbie fowler) ।

শেষ ম‍্যাচে এফসি গোয়ার ( fc goa) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল। সেই ম‍্যাচে লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নতুন বিদেশি ব্রাইট ( bright)। বেঙ্গালুরু ম‍্যাচে গোল করতে মুখিয়ে তিনি। তবে অবশ্যই সেই সঙ্গে ম‍্যাচ ও জিততে চান ব্রাইট। এদিন সাংবাদিক সম্মেলনে ব্রাইট বলেন, “বেঙ্গালুরুর ভাল দল। লিগ টেবিলে ভাল জায়গায় আছে তারা। তবে সেসব নিয়ে ভাবছি না। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য আমাদের।”

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির কাছে ৩-১ গোলে হারে বেঙ্গালুরু এফসি। এই মুহূর্তে ৯ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে বেঙ্গালুরু এফসি। তবে এসব নিয়ে ভাবতে নারাজ লাল-হলুদ কোচ রবি ফাউলার। কারণ দলে সুনীল ছেত্রী, রাহুল বেকে, হরমানজোত সিং খাবড়ার মতন ফুটবলাররা আছেন। যখন তখন ম‍্যাচ বের করে নেওয়ার ক্ষমতা তাদের আছে বলে মনে করেন ফাউলার। তাইতো বেঙ্গালুরু বিরুদ্ধে ম‍্যাচে নামার আগে সর্তক তিনি।

শেষ ম‍্যাচে ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। প্রতি ম‍্যাচে ডিফেন্সের ভুলে গোল খেতে হচ্ছে দলকে। সেই কথা মাথায় রেখে ম‍্যাচের আগের দিন অনুশীলনে, ডিফেন্সের মেরামতি করেন ফাউলার।

আরও পড়ুন:স্টিভ স্মিথকে করা রান আউট বার বার দেখতে চাই, বললেন জাদেজা

Advt

spot_img

Related articles

নতুন সদস্য আসছে পরিবারে? বিশ্বকাপ জিতে আবেগে ভেসে সূর্য ফিরলেন অতীতের স্মৃতিতে

বিশ্বকাপ (World Cup) জয়ের উচ্ছ্বসের মধ্যেই নতুন সদস্যের আগমন হচ্ছে সূর্যকুমার যাদবের(Suraykumar yadav)  পরিবারে! বিশ্বকাপ জেতার পরই সমাজমাধ্যমে...

আবার ঘূর্ণাবর্ত: ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণে কুয়াশার সতর্কতা

শনিবার থেকেই বৃষ্টি ভেজা বাংলা। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (rain) বাড়ার...

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন...

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee)...