Tuesday, June 23, 2026

অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ করে খুন

Date:

Share post:

স্কুল ছাত্রকে অপহরণ করে খুন। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার পরানপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রের নাম অনিক দাস (১৩)। পরানপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ অনিক দাসের বাড়ির সামনে একটি চিঠি পাওয়া যায় যাতে লেখা ছিল অনিককে অপহরণ করা হয়েছে।

এর পর পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করে। চিৎকার-চেঁচামেচি শুনে অনিকের বাড়ির সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এরপর অনিককে খোঁজাখুঁজি শুরু করেন প্রতিবেশীরা। প্রায় দু’ঘণ্টা পর অনিকের বাড়ি থেকে প্রায় ২৫ মিটার দূরে এক পরিত্যক্ত বাড়িতে তার মৃত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়। ঘটনাস্থলে আসে পুখুরিয়া থানার পুলিশ সহ বিশাল পুলিশবাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

অনিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী তার ক্লাসমেট অংশু দাস, অংশু দাসের দাদা লাকি দাস, মা অনিতা দাস এবং এক প্রতিবেশী যুবতী মেধা দাসকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে খুন করা হল অনিককে তা নিয়ে এখনও ধোঁয়াশা। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন : করোনার ভ্যাকসিনের ড্রাই রান বালুরঘাটে

Advt

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...