Saturday, March 14, 2026

প্রয়াত গুজরাটের ৪ বারের মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি, শোক প্রকাশ মোদির

Date:

Share post:

জীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে, তারপর রাজনীতি আঙিনায় প্রবেশ করে চারবার বসেছেন গুজরাটের(Gujarat) মুখ্যমন্ত্রী(chief minister) পদে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে তার অবাধ বিচরণ ছিল জাতীয় রাজনীতিতেও। শনিবার অবশেষে তাঁর সুদীর্ঘ যাত্রাপথের অবসান ঘটল। ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা মাধব সিং সোলাঙ্কি(Madhav Singh Solanki)। শনিবার নিজের বাসভবনে ঘুমের মধ্যে প্রয়াত হন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গুজরাটে। শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গান্ধীনগরে বরসাদ শহরে নিজের বাসভবনে ঘুমের মধ্যে মৃত্যু হয় সোলাঙ্কির। এই মুহূর্তে সোলাঙ্কির পুত্র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারত সিং সোলাঙ্কি মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছেন তিনি ফিরলে আজি শেষকৃত্য হওয়ার সম্ভাবনা রয়েছে সোলাঙ্কির। কংগ্রেসের বরিষ্ঠ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন রাহুল গান্ধী। লিখেছেন, ‘বর্ষিয়ান কংগ্রেস নেতা সোলাঙ্কির মৃত্যুতে আমি মর্মাহত। কংগ্রেসের মতাদর্শ এবং সামাজিক ন্যায় বিচারকে মজবুত করতে তাঁর অবদান চিরদিন মনে রাখবেন মানুষ।’ টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘সুষ্ঠ সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। রাজনীতির বাইরে একাধিক বিষয় নিয়ে ওঁর সঙ্গে আলোচনা হত। উনি নতুন নতুন বই পড়তে ভালবাসতেন। সে সব বই নিয়ে গভীর আলোচনা হত আমাদের।’ আজ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

আরও পড়ুন:রাজ্য সরকারি কর্মীদের চলতি মাস থেকেই বাড়ছে DA

উল্লেখ্য, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হন তিনি। রাজ্যসভার সাংসদ ছিলেন ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত। ৮৮-তে প্ল্যানিং কমিশন এবং ১৯৯১ সালে পিভি নরসীমা রাওয়ের ক্যাবিনেটে বিদেশমন্ত্রী হন সোলাঙ্কি। ফের ১৯৯৪ সালে রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি। ১৯৮৪ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে ১৪৯টিতে জয়লাভ করে সোলাঙ্কির নেতৃত্বাধীন কংগ্রেস। যে রেকর্ড আজও অটুট রয়েছে গুজরাটে। চারবার গুজরাট থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।

Advt

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...