Saturday, March 14, 2026

রানাঘাটে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি শেষ পর্যায়ে

Date:

Share post:

আগামীকাল, সোমবার নদীয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের হবিবপুরের ছাতিমতলা মাঠে হবে এই সভা। চলছে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি । রবিবারও মাঠজুড়ে চলেছে ফিনিশিং টাচ। সভার মাঠের পাশে হেলিকপ্টার নামার মহড়াও সম্পূর্ণ। একদিকে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা মাঠের নিরাপত্তা ব্যবস্থা যেমন খতিয়ে দেখছেন, তেমনি রাজনৈতিক নেতাকর্মীরা ব্যস্ত মাঠ এবং এলাকাজুড়ে মুখ্যমন্ত্রীর ছবিসহ ফেস্টুন এবং দলীয় পতাকায় গোটা এলাকা মুড়ে ফেলতে। রানাঘাটের পুলিশ সুপার ভিএসআর আনন্তনাগ বলেছেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম খামতি যাতে না থাকে তা দেখা হচ্ছে। মিছিল কোন পথে আসবে, মিছিলের গাড়ি কোথায় পার্কিং হবে সবকিছুই দেখা হয়েছে।
ছাতিমতলা মাঠের ঠিক পিছনের মাঠে মুখ্যমন্ত্রী আসার জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই শনিবার দুপুরে হেলিকপ্টার মহড়া দেয়।
গত বছর ফেব্রুয়ারি মাসে জেলা সফরে এসে এই মাঠেই সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরতেই সেই একই মাঠে সভা করতে চলেছেন তিনি।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...