Saturday, May 16, 2026

দার্জিলিঙে বিশ্ব রেকর্ড! ৭৫ ঘণ্টা ধরে কী করলেন ৩০০ জন

Date:

Share post:

কিশোর সাহা

দিনের তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যাচ্ছে কখনও। বইছে কনকনে শীতল হাওয়া। তার মধ্যে লাগাতার যোগাসন করছেন ৩০০ জন পুরুষ ও মহিলা। সব ঠিক ঠাক চললে মঙ্গলবার বেলা ১২টায় একটানা ৭৫ ঘণ্টা সূর্য নমস্কার করে বিশ্ব রেকর্ড গড়বেন ওঁরা। এমন ঘটনা ঘটতে চলেছে দার্জিলিঙে (Darjeeling)।

দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দার্জিলিং পাহাড়ে টানা ৭৫ ঘণ্টা যোগাসন (Yoga) করে বিশ্ব রেকর্ড গড়তে আসরে নেমেছেন ৩০০ জন অংশগ্রহণকারী। দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটের (এইচএমআই) Hmi) এর উদ্যোগে তাদের প্রতিষ্ঠান চত্বরেই ওই যোগাসন শুরু হয়েছে গত ৯ জানুয়ারি শনিবার বেলা ৯টায়। তা চলবে ১২ জানুয়ারি (January) বেলা ১২টা অবধি। অভিনব এই উদ্যোগের মূল পরিকল্পনা যাঁর তিনি হলেন এইচএমআইয়ের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন জয় কিশান (Joy Kishan)।

এইচএমই সূত্রে খবর, শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি (Jalpaiguri), দার্জিলিং, কালিম্পং (Kalimpang) ও কার্শিয়ং (Karshiong) থেকে বাছাই করা ৩০০ জন যোগাসন শুরু করেছেন। যাঁদের মধ্যে ৬০ শতাংশ মহিলা এবং বাকিরা পুরুষ। পাহাড়ি এলাকায় লাগাতার ৭৫ ঘণ্টা যোগাসন করা মুখের কথা নয়। সে জন্য প্রতিযোগীদের আগাম কয়েক দফায় প্রস্তুতি শিবির করতে হয়েছে।

সূর্য নমস্কারে রয়েছে ১২টি ভঙ্গিমার আসন। তা আগেভাগে মহড়া দিয়েছেন ওঁরা। প্রতিকূল আবহাওয়ায় পাহাড়ি এলাকায় লাগাতার আসন করার সময়ে যাতে শ্বাসপ্রশ্বাসে কোনও সমস্যা না হয় সে দিকে খেয়াল রাখতে ২৪ ঘণ্টাই চিকিৎসকদের (Doctors) কাছে রাখা হয়েছে।

আরও পড়ুন-করোনা- ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ঘোষণা কেন্দ্রের

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...