Saturday, May 16, 2026

আরও এক পদ খোয়ালেন শিশির, এবার জেলা সভাপতিত্ব থেকে অপসারণ

Date:

Share post:

আরও খানিকটা গুরুত্ব কমিয়ে দেওয়া হল শিশির অধিকারীর (Sisir Adhikari)। তৃণমূল কংগ্রেস (TMC) জেলা সভাপতির পদ থেকে সরিয়ে শিশিরকে জেলা চেয়ারম্যানের পদে দেওয়া হয়েছে। মঙ্গলবারই দীঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের(DSDA) চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারিকে অপসারিত করা হয়েছিল। তারই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ অর্থাৎ বুধবার পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে। তাঁর পরিবর্তে মেদিনীপুর জেলা সভাপতির পদে বসানো হল সৌমেন মহাপাত্রকে।

রদবদল হয়েছে জেলা কো অর্ডিনেটরের পদেরও। সেখান থেকে সরানো হয়েছে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ আনন্দ অধিকারীকে। তবে এখনও চেয়ারম্যান পদে রইলেন শিশির। এক সংবাদমাধ্যমকে সোমেন মহাপাত্র বলেন, “শিশির অধিকারীর সুস্থতা কামনা করি। তিনি প্রণম্য নেতা।”

আরও পড়ুন-ফের রাজ্যে এসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...