Saturday, March 14, 2026

সুযোগ পেলে আমিও স্বাস্থ্যসাথীর কার্ড করবো’, অন্য সুরে দিলীপ ঘোষ

Date:

Share post:

“আমি স্বাস্থ্যসাথীর বিরোধী নই৷ সুযোগ পেলে আমিও তো ওই কার্ড করবো”৷

বিস্মিত হলেও সত্যি,
বিজেপির রাজ্য সভাপতি
দিলীপ ঘোষ (Dilip ghosh) এ কথাই বলেছেন৷ দিলীপবাবুর ভাই এবং তাঁর পরিবারের অনেকেই রাজ্য সরকারের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ কার্ড
(swasthyasathicard)
করানোয় রাজনৈতিক তথা বিজেপি ( bjp) মহলে নানা প্রশ্ন উঠেছে৷ তৃণমূলের(tmc) কটাক্ষেরও শিকার হতে হচ্ছে দিলীপ ঘোষকে।

ঠিক এই পরিস্থিতিতেই এবার কিছুটা অন্য সুর শোনা গেল মেদিনীপুরের সাংসদের গলায়। দিলীপবাবু স্পষ্টই বলেছেন, তিনি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধী নন! তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যসাথী কার্ড করানো নিয়ে এদিন প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, ‘‘আমি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধিতা করছি না। করিওনি৷ আমি সরকারের প্রতারণার বিরোধিতা করছি। স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করব।’’

অবশ্য এর পাশাপাশি দিলীপ ঘোষ নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে? এটাই তো প্রতারণা৷”

প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের পৈতৃক বাড়ি গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। ওনার
মা, ভাই-সহ পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। দিলীপ-ভ্রাতা হীরক ঘোষ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক বিজেপির মণ্ডল সভাপতি। খুড়তুতো ভাই সুকেশ ঘোষ ওই জেলার বিজেপির সহ-সভাপতি। এনারা সবাই সম্প্রতি স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড করিয়েছেন৷ অথচ এনারাই এই প্রসঙ্গে বারবার রাজ্যকে নিশানাও করেছেন৷ বঙ্গ-বিজেপির শীর্ষ নেতার পরিবারের সদস্যদের এই কার্ডের লাইনে নজরে পড়তেই নানারকম আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সে বিষয়েই এবার মুখ খুললেন দিলীপ ঘোষ৷

আরও পড়ুন:শনিবার থেকে পিজি এবং ন্যাশনাল মেডিক্যালে ভ্যাক্সিন দেওয়া শুরু হবে

Advt

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...