Friday, June 12, 2026

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বানান শুধরে দিলেন হনুমা

Date:

Share post:

কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে( babul supriyo) নামের বানান শুধরে দিলেন ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারী ( Hanuma vihari)। সোমবার ভারত-অস্ট্রেলিয়া ( india vs Australia ) ম‍্যাচের ত্রাতা হনুমা বিহারীকে টুইটারে ক্রিকেটের খুনি বলেন বাবুল। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমলোচনার ঝড় ওঠে। নিজের নামের বানান সাংসদ বাবুল সুপ্রিয়কে শুধরে দেন হনুমা।

ঘটনার সূত্রপাত সোমবার। সিডনি টেস্টে ( Sydney test) হেরে যাওয়া ম‍্যাচ ড্র এর রাস্তায় নিয়ে যান হনুমা বিহারী। যার ফলে ম‍্যাচে এক পয়েন্ট পায় ভারতীয় দল। সেই ম‍্যাচের পর নিজের টুইটারে অ‍্যাকাউন্টে হানুমা বিহারীকে ক্রিকেটের খুনি বলেন বাবুল। এর পাশাপাশি টুইটারে বিহারী নামের পদবীর ইংরেজি অক্ষরে বি লিখেছিলেন বাবুল সুপ্রিয়। আদতে বিহারী পদবীতে ভি ব‍্যবহার করা হয়। এরপরই সোশ‍্যাল মিডিয়া উত্তাল হয়ে যায়। নামের বানান ঠিক করতে বলেন নেটিজেনরা। বুধবার নিজের নামের সঠিক বানান ঠিক করার দায়িত্ব নেন হনুমা নিজেই। বাবুল সুপ্রিয়র টুইটারে উত্তর দিয়ে, নিজের নামের সঠিক বানান সংশোধন করে দেন হনুমা বিহারী।

 

ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীর এই টুইটারের পরই ওই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া। হনুমা বিহারী এই টুইটের পর টুইট করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। টুইটারে তিনি লেখেন, ” অ‍্যাপনা বিহারী সাব পর ভারী।

আরও পড়ুন:আইলিগে মহামেডানের মুখোমুখি চার্চিল, তিন পয়েন্ট চাইছেন হাবিয়া

Advt

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...