Friday, May 15, 2026

মালদায় এসে পৌঁছাল করোনার ভ্যাকসিন

Date:

Share post:

বুধবার সন্ধ্যায় মালদায় এসে পৌঁছাল করোনা ভ্যাকসিন (Corona Vaccine)। মালদা ও দক্ষিণ দিনাজপুরের ভ্যাকসিন এসে পৌঁছাল মালদা মেডিকেল কলেজে। মালদা জেলার ভ্যাকসিন রাখা হয়েছে জেলার স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরেজ সেন্টারে। দক্ষিণ দিনাজপুরের ভ্যাকসিন বিশেষ গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয় বালুরঘাটে। মোট ২২ হাজার ভ্যাকসিন এসেছে মালদা জেলায় ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় মোট ১৬ টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। ১১ হাজার জন প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন পাবেন। মালদা জেলায় প্রায় ১৯ হাজার নাম নথিভুক্ত হয়েছে। প্রথম ধাপে শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। মালদা জেলা স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন স্টোরেজে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ভ্যাকসিন গুলি রাখা হয়েছে।

আরও পড়ুন- সৌরভের শরীরে ফের স্টেন্ট বসানো হবে কয়েকদিনের মধ্যেই, জানালেন অশোক ভট্টাচার্য

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...